আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে গিয়ে হুমকির মুখে আইসিডিএস কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে আইসিডিএস কর্মীদের। যার ফলে আইসিডিএস কর্মীরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। মানসিকভাবে আইসিডিএস কর্মীরা, বিপর্যস্ত হয়ে পড়ছেন। সেই জন্য সোমবার এ আই ইউ টি ইউ সি অনুমোদিত অঙ্গন ওয়াড়ী এন্ড হেল্পাস ইউনিয়নের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের শিলদায়(Silda) বিক্ষোভ মিছিল এবং সিডিপিও অফিসে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে একের পর এক কাজ চাপানো হচ্ছে। ক্রমাগত মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে সোমবার এই ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।

বিনপুর দুই ব্লকের বিডিও(BDO) অফিস থেকে তাদের উপর আবাস যোজনা প্রকল্পের সার্ভে করার কাজ চাপিয়ে দেওয়া হয়েছে। কাজ না করলে দূরে বদলি করার কথা বিডিও এক আইসিডিএস কর্মীকে বলেছেন বলে অভিযোগ ।ওই আইসিডিএস কর্মী সুস্মিতা হাজরা কাঁদতে কাঁদতে বলেন, আমার সার্ভে করার কাজ পড়েছিল জয়পুর গ্রামে। এড়গোদা গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামে আমার বাপের বাড়ি। আমি কাজ করি আশাকাঁথি এলাকায়। থাকি শিলদায়। কিন্তু ক্রমাগত আমার উপর সাধারণ গ্রামবাসীরা চাপ দিচ্ছেন, আমি নাকি আবাস যোজনা থেকে তাদের নাম বাতিল করে দিয়েছি।আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং বিডিও অফিসে যেতে বলি।

শুধু আমার সার্ভে করার কাজ আমি সার্ভে করেছি। এরপর আবার সার্ভে করা হবে। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তাতে বেঁচে থাকা দুরহ হয়ে উঠছে। শুধু আমাকে হুমকি দেওয়া হয় নি, আমার বাবা মাকেও হুমকি দেওয়া হচ্ছে। যার ফলে আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে যাওয়া আইসিডিএস(ICDS) কর্মীরা, রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। সেই জন্য সোমবার শিলদায় সি ডি পি ও(CDPO) অফিসে তারা ডেপুটেশন দেওয়ার পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করে।

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ