রাজগঞ্জে রহস্য! পুকুরে মিলল দুই সন্তান-সহ মায়ের মৃতদেহ

ঠিক কী কারণে বা কীভাবে এই তিনজনের মৃত্যু হল সেটা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অনুমান, দুই সন্তানকে সঙ্গে নিয়েই আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমরার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রামপঞ্চায়েত এলাকার জিতু পাড়া এলাকার একটি পুকুর থেকে মা সহ দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক চাঞ্চল্য। স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, মৃতদের নাম স্থানীয় বাসিন্দা তারিমা খাতুন (২২) এবং তাঁর দুই শিশু সন্তান আনিশা খাতুন (৪), নাহিদ মহঃ (১)। বছর ছয়েক আগেই তারিমার বিয়ে হয়েছিল স্থানীয় বাসিন্দা বদ্দিন মহম্মদের (২৫) সঙ্গে। সোমবার রাতে আচমকাই তিনটি মৃতদের ভাসতে দেখা যায় বাড়ির পাশের পুকুরে।

তবে ঠিক কী কারণে বা কীভাবে এই তিনজনের মৃত্যু হল সেটা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অনুমান, দুই সন্তানকে সঙ্গে নিয়েই আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। তবে সন্দহের উর্ধ্বে নয় তাঁর স্বামী। পারিবারিক অশান্তি লেগেই ছিল বলে দাবি প্রতিবেশীদের। কেউ কেউ খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। ফলে সঠিক তদন্তের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।  পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ। তবে স্থানীয় বাসিন্দারা তা মানতে নারাজ। রাজগঞ্জ থানার পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে বলে প্রশাসনের তরফে জানা যাচ্ছে। আপাতত পুলিশ তারিমার স্বামী-সহ পরিবারের সদস্যদের জেরা করছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী