এক মাস পর শুক্রবার খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু

এক মাস ধরে মেরামতির কাজ চলার পর অবশেষে সাধারণ মানুষের জন্য শুক্রবার ভোর ৫টায় খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু (Santragachhi Bridge)।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মাস ধরে মেরামতির কাজ চলার পর অবশেষে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু (Santragachhi Bridge)। শুক্রবার ভোর ৫টায় প্রশাসনের তরফে সেতু খুলে দেওয়া হয়। সেতু খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবে শুরু হয় যান চলাচল।

প্রসঙ্গত গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ শুরু হয়। প্রথমে ঠিক হয়েছিল কাজের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতু বন্ধ থাকবে। কিন্তু রাজ্যের পূর্ত দফতর জানায় নির্ধারিত দিনের আগেই অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনের আগে সেতু খুলে দেওয়া হবে। সেই মত ২৩ তারিখ সকালে সেতু পুরোপুরি খুলে দেওয়া হল। শুক্রবার সেতু খুলে দেওয়ার পর কলকাতার দিকে আসা এবং শহর থেকে বেরনোর অভিমুখে যান চলাচল স্বাভাবিক।

গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর একটি লেনের ২১টি এক্সপ্যানশন জয়েন্ট সংস্কারের কাজ শুরু হয়। আর এর ফলে দিনের বেলা সেতুর একদিকের লেন দিয়েই দুই দিকের বাস ও হালকা ছোট গাড়ি চালানো হয়। রাত ১১টা থেকে ভোর ৫টা সেতু সম্পূর্ণ বন্ধ রাখা হয়। সেতুতে কাজ চলাকালীন একটিমাত্র লেন দিয়ে যানচলাচল করায় জট তৈরি হওয়ায় হাওড়া সিটি ট্রাফিক পুলিশের তরফে ড্রোনের সাহায্য নেওয়া হয়। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে দশ মিনিট অন্তর যাতে দু’দিকের গাড়ি ছাড়া হয় সেই বিষয়ে পদক্ষেপ নেয় পুলিশ। কাজ চলাকালীন যানজট কাটাতে সাঁতরাগাছি ও হাওড়া শহর এলাকায় প্রায় তিন হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন ছিল।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?