শুভেন্দুর খাসতালুক সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল, বিজেপি শূন্য

আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সমবায় নির্বাচনে ব্যাপক জয় হল তৃণমূলের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় নির্বাচনে সব আসনেই জয়ী হয় সবুজ শিবির। বিজেপি’র চূড়ান্ত পরাজয় হয়। আর তারপরেই বিজয় উল্লাস করতে দেখা যায় সবুজ শিবিরের প্রার্থী, নেতৃত্ব এবং কর্মীদের।

আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল (TMC) প্রার্থী। শুক্রবার ছিল ১১ আসনে ভোট। আর তাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত ছিল এলাকা। তবে রেজাল্ট বেরোতেই দেখা গেল সবকটি আসনে ব্যাপক জয় হয়েছে সবুজ শিবিরের প্রার্থীদের। একটি আসনও যায়নি বিজেপির দখলে। অথচ, বিধানসভা নির্বাচনের সময় এই জায়গা থেকেই ‘লিড’ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সেই খাসতালুকে বিপর্যস্ত হতে দেখা গেল গেরুয়া শিবিরকে।

উল্লেখ্য, এদিনের নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। দু’ই পক্ষের মধ্যে বাধে বচসা। দু’ই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল তৎপর পুলিশ। দিনভর ছিল টানটান উত্তেজনা। তবে নির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেখা গেল, খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। সবুজ শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, বহিরাগত এনেও জয়ী হতে পারেনি বিজেপি। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের