পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি

দুই সদস্য বিশিষ্ট নির্বাচক প্যানেলের তিনি নেতৃত্ব দেবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষশেষে শাহিদ আফ্রিদির মাথায় মুকুট।

পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁকে প্রধান নির্বাচক পদে মনোনীত করেছে। দুই সদস্য বিশিষ্ট নির্বাচক প্যানেলের তিনি নেতৃত্ব দেবেন। প্যানেলের বাকি সদস্য হলেন প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাক, রাও ইফতিখর আঞ্জুম। হারুন রশিদকে আহ্বায়ক করা হয়েছে। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচের জন্য খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পেলেন শাহাদি আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করে শাহিদ আফ্রিদির নিয়োগের খবর দিয়েছে। টুইটে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কমিটি প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে পুরুষদের জাতীয় দলের অস্থায়ী প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করা হল। প্যানেলের বাকি সদস্য হলেন প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাক, রাও ইফতিখর আঞ্জুম। হারুন রশিদকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হল।

প্রধান নির্বাচকের দায়িত্ব, সেটা অস্থায়ী হলেও, খুশি প্রাক্তন অলরাউন্ডার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট যে দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছে, তার জন্য বোর্ডের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। টিম গঠন অত্যন্ত গুরুতর একটি দায়িত্ব। আর দায়িত্ব দেওয়া হল এমন সময় যখন দলের পারফরম্যান্স নিয়ে নানা প্রান্ত থেকে শুরু হয়েছে সমালোচনা। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। সিরিজ জয় আমার একমাত্র লক্ষ্য।

বোর্ড প্রধান নাজিম শেঠি জানিয়েছেন, আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। 

আরও পডুন ইংল্যান্ডের কাছে হার, বাবরদের কষিয়ে ‘চড়’ প্রাক্তনীদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার