রানাঘাটে শুভেন্দুর পাল্টা সভা করে আদি বিজেপিকে সতর্ক করলেন কুণাল

বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি আদি বিজেপিকে সতর্ক করলেন কুণাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সভার জবাব পাল্টা সভায়। বিজেপির সভার ৩ দিনের মাথায় রানাঘাটে সভা করল তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (SUVENDU ADHIKARY) পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (KUNAL GHOSH)। সেই সভা থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি আদি বিজেপিকে সতর্ক করলেন কুণাল।

এদিন তিনি বলেন, ‘এই বিজেপি ভেজাল বিজেপি’। তারপরেই বলেন, ভেজাল বিজেপিকে হিন্দুত্বের এজেন্সি দেওয়া হয়নি। কুণালের বক্তব্য, বাংলায় হিন্দুত্ব মানে শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব। সেই ধর্ম শেখায় মানুষে মানুষে মিলন। কুণালের হুঁশিয়ারি, ‘বাংলায় বিভেদের হিন্দুত্বের কোনও  স্থান নেই। মিলনের হিন্দুত্ব আছে’। বিজেপিকে অশুভ শক্তি বলেও কটাক্ষ করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে বলেন, শুভ শক্তি তৃণমূলের হাত শক্ত করতে জোড়াফুল প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। কটাক্ষ করেন, বাম-রাম জোট নিয়েও। তাঁর বক্তব্য, ‘সিপিএমের অতৃপ্ত আত্মা বিজেপিতে ভর করেছে’। বলেন, প্ররোচনা দিতে এলে পকেটে যেন বাম এবং রাম শিবিরের লোক স্বাস্থ্যসাথী কার্ড রাখেন। এরপরেই কুণালের হুঁশিয়ারি, মেরে হাত গুঁড়িয়ে তারপর চিকিৎসা করে বাড়ি পাঠাব। 

গেরুয়া শিবিরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কুণালের বক্তব্য, বাংলা ভাগ, প্রাপ্য টাকা আটকানো এবং কুৎসার রাজনীতি করে বিজেপি। বলেন, বাংলার ভালো চায় না বিজেপি। এরপরেই আদি বিজেপি’র প্রতি সতর্কবার্তা দেন তৃণমূল মুখপাত্র। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না করে আসলে শুভেন্দুকেই আক্রমণ শানিয়েছেন কুণাল।  

এদিন তিনি বলেন,  ‘আদি বিজেপিদের একটা কথা বলতে চাই। আপনাদের সঙ্গে আমাদের আদর্শগত পার্থক্য আছে। কিছু সুবিধাবাদী ইডি- সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে নাম লিখিয়ে দল হাইজ্যাক করার চেষ্টা করছে। কুণালের বার্তা, ওঁরা বিজেপিতে ছড়ি ঘোরালে ভালো লাগবে তো? এরপরেই তৃণমূল মুখপাত্রের প্রস্তাব, ‘দলবদলু’দের তৃণমূলের হাতে তুলে দেওয়া হোক। বাকি সব সবুজ শিবির বুঝে নেবে।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!