কর্নাটক বিধানসভা ভোটের আগেই ধাক্কা বিজেপির, নয়া দল জনার্দন রেড্ডির

সামান্য পুলিশ কর্মীর ছেলে করুণাকর রেড্ডি, জনার্দন রেড্ডি ও সোমশেখর রেড্ডি বিশাল খনি সাম্রাজ্য গড়ে তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বল্লারির রেড্ডি ব্রাদার্স হিসেবে পরিচিত খনি মাফিয়া জনার্দন রেড্ডি ও সোমশেখর রেড্ডির হাত ধরেই দাক্ষিণাত্যে প্রথম কোনও রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু আগামী বছর বিধানসভা ভোটের আগেই পদ্ম শিবিরকে বড় ধাক্কা দিল ক্ষমতাশালী রেড্ডি ব্রাদার্স। বিজেপির সঙ্গে আড়াই দশকের সম্পর্ক ছিন্ন করে নতুন রাজনৈতিক দল গঠন করলেন জনার্দন রেড্ডি। ‘কল্যাণ রাজ্য প্রগতি পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের ব্যানারে কর্নাটকের সব বিধানসভা আসনে প্রার্থী দেবেন বলে ঘোষণা করেছেন তিনি। আর খনি মাফিয়ার ওই ঘোষণায় বিজেপি নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

সামান্য পুলিশ কর্মীর ছেলে করুণাকর রেড্ডি, জনার্দন রেড্ডি ও সোমশেখর রেড্ডি বিশাল খনি সাম্রাজ্য গড়ে তুলেছেন। কর্নাটকে তাঁদের খনি ব্যবসার বেতাজ বাদশা হিসেবেই সবাই জানেন। তিন জনে ব্যবসার পাশাপাশি রাজনীতির জগতেও পা রেখেছিলেন। বিজেপির হয়ে রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল তিন জনের। তার মধ্যে জর্নাদন রেড্ডির দাদা করুণাকর রেড্ডি হরপনপল্লি আসন থেকে গত বিধানসভা আসনে বিজেপির হয়ে জিতেছিলেন। আর ছোট ভাই সোমশেখর রেড্ডি নল্লারি গ্রামীণ আসনের বিজেপি বিধায়ক। জনার্দন রেড্ডিও একসময়ে বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ছিলেন। তাছাড়া রেড্ডি ব্রাদার্সের ঘনিষ্ঠ শ্রীরামালু বর্তমানে কর্নাটক সরকারের মন্ত্রী হিসেবে রয়েছেন।

অন্ধ্রপ্রদেশ লাগোয়া কর্নাটকের সীমান্ত এলাকায় রেড্ডি ব্রাদার্সরাই শেষ কথার অধিকারী। ওই এলাকায় বিজেপি বলতে সবাই জনার্দন রেড্ডিদেরর বোঝেন। সেই রেড্ডি ব্রাদার্স নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করায় কর্নাটক বিজেপি নেতৃত্বের হাড়কাঁপুনি শুরু হয়েছে। জনার্দন রেড্ডিকে বোঝাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে আসরে নামিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!