ঢাকা বিমানবন্দরে চিনের চার নাগরিকের করোনা শনাক্ত, দেশে থরহরিকম্প

চার চিনা নাগরিক বিএফ.৭ ভ্যারিয়েন্টে শনাক্ত কিনা, তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। সোমবার বিকেলে ঢাকার হযরত শাহ জালাল বিমানবন্দরে চিন থেকে আসা চার ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সঙ্গে সঙ্গেই চার জনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। চার চিনা নাগরিকের শরীরে করোনা শনাক্তের খবর ছড়িয়ে পড়তেই থরহরিকম্প পড়ে গিয়েছে। চার চিনা নাগরিক বিএফ.৭ ভ্যারিয়েন্টে শনাক্ত কিনা, তা জানা যায়নি।

জাপান সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠতেই গত কয়েকদিন ধরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের বিভিন্ন বিমানবন্দর ও স্থল বন্দরে বিশেষ নজরদারি চালানো শুরু হয়েছে। বিশেষ করে ভিন দেশি নাগরিকদের উপরে বাড়তি নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিকেল তিনটে নাগাদ চার চিনা নাগরিক ঢাকায় নেমেছিলেন। চার জনের শরীরেই করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, চিনে তাণ্ডব চালানো বিএফ.৭ নামে করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রনের চেয়েও চার গুণ বেশি সংক্রামক বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদফতর। অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর বলেন, ‘করোনার নতুন ধরন ভারতেও শনাক্ত হয়েছে। তাই দেশের সব বন্দরে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের আইসোলেশনে নেওয়া হচ্ছে। আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করে এই বিএফ.৭ করোনাভাইরাস রয়েছে কি না, তা পরীক্ষা করতে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে