নিজের উপস্থিত বুদ্ধিতেই ১৮ দিন পরে ঘরে ফিরল ৪ বছরের ছোট্ট ক্লিও

এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৩ সপ্তাহ আগে সমুদ্র সৈকত থেকে অপহৃত হয় ৪ বছরের একটি ছোট্ট শিশু, ক্লিও। ১৮ দিন আগে কেউ তাকে সমুদ্র সৈকতের একটি তাঁবু থেকে অপহরণ করেছিল বলে অভিযোগ। কিন্তু শেষমেশ নিজের উপস্থিত বুদ্ধির জোরেই ঘরে ফিরল ছোট্ট ক্লিও। তাকে একটি তালাবন্ধ ঘর থেকে মঙ্গলবার রাতে উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ। পুলিশ সূত্রে খবর, ক্লিও নিজেই ওই ঘর থেকে চিৎকার করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করলে সে নিজেই পুলিশকে নিজের নাম ও পরিচয় জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সকাল থেকে নিখোঁজ ছিল ক্লিও। তাকে সমুদ্র সৈকতের একটি তাঁবু থেকে কেউ অপহরণ করে নেয় বলে অভিযোগ। ওই দিন সকালে ঘুম থেকে উঠে ছোট্ট ক্লিওকে তাঁবুর মধ্যে দেখতে না পেয়ে হতবাক হয়ে যান তাঁর মা। এরপর থেকেই তাকে খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। শেষে প্রায় ৩ সপ্তাহ পর পুলিশ অস্ট্রেলিয়ার কার্নারভনের একটি তালাবদ্ধ বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করল।

এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়ার ডেপুটি কমিশনার কোল ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, একটি পুলিশ টিম একটি তালাবদ্ধ বাড়ির একটি ছোট ঘর থেকে ক্লিওকে উদ্ধার করা হয়। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এক পুলিশ কর্মকর্তা যখন ছোট্ট ক্লিওকে কোলে তুলে নেন এবং জিজ্ঞেস করেন তোমার নাম কি? সে জানায়, তার নাম ক্লিও। শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনায় যে ব্যক্তিটিকে গ্রেফতার করা হয়েছে তাকে চেনেন না ক্লিওর বাবা মা। তাই ক্লিওকে ঠিক উদ্দেশ্য নিয়ে অপহরণ করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার