প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের প্রয়াণে শোক প্রকাশ মমতার

শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মায়ের (Heeraben Modi) প্রয়াণে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাতৃহারা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক।’

শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। তাঁর প্রয়াণের খবর পাওয়ার পর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি শুক্রবার ভোরে আমদাবাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদীজিকে আমার আন্তরীক সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই টুইট করে মায়ের প্রয়াণের সংবাদ দেন। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’ পাশাপাশি মা’কে নিয়ে আরেকটি টুইটে তিনি লেখেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’ প্রসঙ্গত গত মঙ্গলবার অসুস্থতার কারণে হীরাবেন দেবীকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক