কাশ্মীরে জঙ্গি দমনে এবার প্রমিলা সিআরপিএফ

২০২৩ সালের মার্চ মাস থেকে এই ব্যবস্থা চালু হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরে (Kashmir) জঙ্গি দমন অভিযানে এবার মহিলা সিআরপিএফ জওয়ান (Female CRPF personnel) নামাতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী বছর থেকে জঙ্গি বিরোধী অভিযানে সিআরপিএফ এর বাহিনীতে থাকবে মহিলা জওয়ান। ২০২৩ সালের মার্চ মাস থেকে এই ব্যবস্থা চালু হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) (CRPF) মহিলা কর্মীদের বর্তমানে প্রশিক্ষণ চলছে। চার থেকে ছয় সপ্তাহের প্রশিক্ষণের পরে, তাদেরকে উপত্যকার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। সিআরপিএফ এর ইনস্পেক্টর জেনারেল (আইজি), চারু সিনহা সংবাদমাধ্যমকে বলেন, ‘তল্লাশি অভিযানের সময় স্থানীয় মহিলারা যাতে নিরাপদ বোধ করে সেই কারণে এমন সিদ্ধান্ত। কম সংখ্যক মহিলা কর্মী দিয়ে আমরা শুরু করব।’

চারু সিনহা ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিআরপিএফের শ্রীনগর সেক্টরের প্রধান হিসাবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা আইপিএস অফিসার। সিআরপিএফ বাহিনীতে মহিলা জওয়ান নিয়োগ করার কারণ নিয়ে তিনি জানান, স্থানীয়দের ভাবাবেগকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত। তাঁর কথায়, ‘আমরা কাশ্মীরের মানুষকে স্বাভাবিক জীবনযাপনের জন্য স্থিতিশীলতা দিতে চাই। আমরা সুনিশ্চিত করব সিআরপিএফ জওয়ানরা যাতে জুতার কভার পরে তল্লাশি অভিযানের সময় যে কোনও বাড়িতে প্রবেশ করে। আমরা কোনোভাবেই স্থানীয়দের অনুভূতিতে আঘাত করতে চাই না।’ তাঁর আরও সংযোজন, ‘আমরা ছয় মাস আগে একটি পরীক্ষা করেছিলাম। মহিলা সিআরপিএফ কর্মীদের একটি দল এখানে নিয়ে এসেছিলাম। যারা এখানে ছয় মাস কাজ করেছিল। আমরা দেখেছি সেই দল খুব ভাল এবং পরিশ্রমী ছিল। সেই পাইলট প্রজেক্ট সফল হওয়ার পর আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখ্য চারু সিনহা শ্রীনগরে দায়িত্ব পালনের আগে জম্মু সেক্টরের সিআরপিএফের ইন্সপেক্টর জেনারেল ছিলেন। তিনি তেলেঙ্গানা ক্যাডারের ১৯৯৬-ব্যাচের আইপিএস অফিসার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই