নাশকতার আশঙ্কায় ঢাকায় বর্ষবরণের রাতে নিষিদ্ধ ডিজে, আতশবাজি-ফানুস

পাশাপাশি আজ শনিবার থেকে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানশালা বন্ধ থাকবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নাশকতার আশঙ্কায় আজ শনিবার রাতে বর্ষ বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানে পোড়ানো যাবে না আতশবাজি। ঔরানো যাবে না ফানুসও। তাছাড়া খোলা জায়গায় কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও বর্ষ বিদায়ের দিন কিংবা নতুন বছরের প্রথম দিনে জঙ্গি হামলা হতে পারে এমন নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি’র কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এদিন ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘বর্ষ বিদায় কিংবা বর্ষ বরণের কোনও অনুষ্ঠান খোলা জায়গায় আয়োজন করা যাবে না। কোথাও কোনও ডিজে পার্টি হবে না। কোথাও আতশবাজি পোড়ানো যাবে না। ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফানুস ওড়ালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আজ শনিবার থেকে রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানশালা বন্ধ থাকবে।’ বিদেশি দূতাবাস থাকায় গুলশান-বনানী ও বারিধারায় রাত আটটা থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। রাত ৮টার পর থেকে ওই এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। স্থানীয় বাসিন্দাদের রাত আটটার মধ্যে নিজ নিজ এলাকায় প্রবেশের অনুরোধ জানানো হচ্ছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকছে বল;এও জানিয়েছেন তিনি।

বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য গোটা ঢাকাজুড়ে সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং চলবে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। মদ খেয়ে যাতে কেউ গাড়ি চালাতে না পারেন তার জন্য সন্দেহজনকদের ব্রিথিং টেস্ট করা হবে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য