দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘লোভ সংবরণ করো, নিজেকে সংশোধন করো’।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে নজরুল মঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। কারও বিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদপক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর নির্দেশ, ‘লোভ সংবরণ করো, নিজেকে সংশোধন করো’।

এদিন তিনি বলেন, দুর্নীতিবাজ আসলে ধানের পোকার মত। শুরুতেই সমূলে বিনাশ করা উচিৎ।স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করার কথাও বলেন তিনি। বলেন, কেউ সব দিন ক্ষমতায় থাকবে না। জীবনে কিছু ভালো কাজ করে যেতে হবে। এখানে ছোট হওয়া বা বড় হওয়ার কিছু নেই। দলের নেতা ও কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ‘মাথা উঁচু করে সৎ ভাবে চলুন। মানুষ সৎ বলার চেয়ে বড় সার্টিফিকেট হয় না’। এদিন তিনি বলেন, দল চালানোর জন্য টাকার ব্যবস্থা করতে বাংলার মসনদে তৃণমূল আসার আগে একসময় তিনি ছবি’র প্রদর্শনী করেছেন। জীবনে বেশি টাকার প্রয়োজন নেই বলতে গিয়ে তিনি বলেন, সাংসদ এবং বিধায়ক, মুখ্যমন্ত্রীর ভাতা পর্যন্ত তিনি নেননি। বই এবং গানের সিডি’র রয়্যালটি থেকে যা আসে তিনি তাতেই খুশি।

তবে অভিযোগ এলে তা যাচাই না করে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। বলেন, অভিযোগ আসার পরে তা সত্যি না মিথ্যে জানতে দলের বিশেষ সেল ক্রস চেক করবে। তারপরেই নেওয়া হবে সিদ্ধান্ত। অন্যদিকে, জনসংযোগে জোর দিতে কালচারাল সেলকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্য সরকারের কাজের হিসেব দিতে গিয়ে তিনি বলেন, অলচিকি বিদ্যালয়, রাজবংশী আকাদেমি খোলা থেকে শুরু করে একাধিক মানবিক প্রকল্প, শিল্প, ট্যুরিজম, বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা, বেকার সমস্যার সমাধান, উত্তরবঙ্গে ঢালাও উন্নয়েনে বিশেষ নজর দিয়েছে সরকার। তাঁর বক্তব্য, ‘কাজ করি প্রচার করি না’।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩