ইন্ডাস্ট্রির উপর আক্ষেপ নিয়েই জীবনাবসান, জানুন সুমিত্রা দেবীর ফেলা আসা অতীত

তবে শ্বশুরবাড়ির দায়দায়িত্ব, দুই কন্যা মানুষ করা, নিজের পেশাগত জীবনে সামলে মোটেও তাঁর সুর জগতে বিস্তার সহজ ছিল না। তবে পেশাগত জগতের রাজনীতির জালে তিনিও পড়ে গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: থামল সুরসম্রাজ্ঞী সুমিত্রা সেনের প্রাণ। গতকাল হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেও শেষ রক্ষা আর হলনা। বছরের শুরুতেই বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র পতন, সত্যিই মেনে নেওয়া কঠিন। বাংলার সঙ্গীত মহলে তাঁর অবদান সত্যই অনস্বীকার্য। রবীন্দ্রসঙ্গীতের দেবী ছিলেন সুমিত্রা সেন। মঙ্গলবার সকালে প্রয়াত হন সুমিত্রা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। হয়তো সঙ্গীত জগতে তাঁর অবদানের বিস্তৃতি করা সম্ভব নয়। তবুও আজ জানাবো প্রয়াত শিল্পীর অন্দরমহলের কাহিনি। অনেকেই হয়তো বলেন, ‘সাফল্য পেতে অনেককিছু ‘ত্যাগ’ করতে হয়। ঘোরতর সংসার সামলেও জীবনে সফলতা পাওয়া সম্ভব নয়। কিন্তু সুমিত্রা সেন তাঁর জীবন দিয়ে মিথ্যে প্রমাণ করেছেন সমাজের এই ধারণাকে।

দেখিয়েছেন ‘ত্যাগ’ না করেও এবং দুই কন্যা মানুষ করেও ঘোরতর পেশাদারীত্ব অর্জন করা সম্ভব। অল্প বয়সে একাধিক কিংবদন্তি শিল্পীদের সঙ্গে গান গেয়েছেন সুমিত্রা দেবী। হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র কিংবা কণিকা বন্দ্যোপাধ্যায় কে না নেই! স্বামী, দুই কন্যা, তাঁদের লালন-পালন, নিজের চাকরি সবকিছু সামলেও নিজের স্বপ্নকে বাস্তব করা যায়, তাই হয়তো তিনি সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবেন তরুণ প্রজন্মের কাছে। তবে শিল্পী হিসেবে সুমিত্রার প্রাপ্তি কী? ১৯৫১ সালে শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ কুমারী সুমিত্রা দাশগুপ্তের। তখন তিনি দুটি নজরুলগীতি রেকর্ডিং করে একেবারে চমকে দেন। নজরুলগীতি ছাড়াও পল্লিগীতিতেও তাঁর অফুরন্ত সম্ভার। এই সব গান ইউটিউবে এখনও উজ্জ্বল তারা হিসেবে বিচরণ করছে। তাঁর সঙ্গে মিল চলে একমাত্র গীতা দত্তের। যদিও তিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই অধিক পরিচিতি। গোটা জীবনে তিনি রবীন্দ্রনাথের গান রেকর্ড করেছেন প্রায় দেড়শোর বেশি।

শিল্পী হিসেবে ষোলোটি ছবিতে তিনি প্লে-ব্যাক করেছেন। ১৯৬০ সালে ‘শুন বরনারী’ ছবিতে প্লেব্যাকের মাধ্যমে তাঁর যাত্রা শুরু। এরপর ‘শ্যামা’, ‘শাপমোচন’, ‘বাল্মীকি প্রতিভা’, ‘বর্ষামঙ্গল’, ‘বসন্ত’ বা ‘মায়ার খেলা’-একাধিক ছায়াছবিতে তিনি তাঁর অমূল্য কণ্ঠ দিয়েছেন। কাজ করেছেন উস্তাদ আলি আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, রবীন চট্টোপাধ্যায়, ভি বালসারা, তিমির বরণ, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো একাধিক সুর সৃষ্টিকর্তার সঙ্গে। এরপর কৈশোর কাটিয়ে বিয়ের পরেও নানা কাজের মধ্য দিয়েও জারি রেখেছিলেন সঙ্গীতচর্চা।

তবে শ্বশুরবাড়ির দায়দায়িত্ব, দুই কন্যা মানুষ করা, নিজের পেশাগত জীবনে সামলে মোটেও তাঁর সুর জগতে বিস্তার সহজ ছিল না। তবে পেশাগত জগতের রাজনীতির জালে তিনিও পড়ে গিয়েছিলেন। এ জন্য হয়তো অন্যান্য শিল্পীর তুলনায় তাঁর রেকর্ড গানের সংখ্যা তুলনামূলক কম। সেই কারণেই একবার তিনি বলেছিলেন, “ইন্ডাস্ট্রি হয়তো আমার কণ্ঠ আরও একটু বেশি ব্যবহার করতে পারত। কিন্তু তা হয়নি।”

 

বারুইপুর-গাইঘাটার পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩