Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গাসাগরে সুজিত বসু

দমকলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এদিন মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলার অগ্নি (Fire) নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। কোনওরকমের অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে প্রশাসনের তরফে সেই বিষয়ে ইতিমধ্যে আঁটসাঁটো ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে দ্রুত কীভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে দমকল দফতর। মঙ্গলবার সাগরে গিয়ে দমকল বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সুজিত বসু।

দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপণের জন্য আরও বেশি সংখ্যক বাইক ব্যবহার করা হবে। বাইকে একইসঙ্গে জল ও ফোম বহন করা যাবে। ফলে মেলায় যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে সেই বিশেষ বাইক। এছাড়া মেলার জন্য অস্থায়ী আরও ১১টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। সাগরের বিভিন্ন পয়েন্টে এই স্টেশনগুলি করা হয়েছে।

প্রসঙ্গত গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জোর কদমে মেলার প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে। হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী পৌঁছবেন সাগরে। বুধবার তিনি গঙ্গাসাগর পরিদর্শনে আসবেন। তার আগেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার গঙ্গাসাগরে পৌঁছলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন কচুবেড়িয়া ও সাগরমেলার মাঠে অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। দমকলের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এদিন মন্ত্রী। উল্লেখ্য এর আগে রবিবার গঙ্গাসাগরের বামনখালিতে মধ্যরাতে আচমকা আগুন লেগে পুড়ে যায় প্রশাসনিক আধিকারিকদের একটি অস্থায়ী তাঁবুতে। ফলে সাগর মেলা নিয়ে অতি সতর্ক প্রশাসন।

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা