পেলেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সেলফিতে মজলেন ফিফা সভাপতি, ফুঁসছে নেটিজেনরা

নেটপাড়ায় রীতিমতো সোরগোল

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ব্রাজিলের স্যান্টোস স্টেডিয়ামে শায়িত পেলেকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফ্যানিতো। শ্রদ্ধাও জানান। তারপর আচমকাই তাকে দেখা গেল পকেট থেকে মোবাইল বের করে সেলফি তুলতে। সোশ্যাল মিডিয়ায় ওই বিরল মুহূর্ত ভাইরাল হতে দেরি হয়নি। ওই দৃশ্য দেখে পেলেভক্ত এবং নেটপাড়ার বাসিন্দারা রীতিমতো ফুঁসছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যে দেখা গিয়েছে, কফিনে শায়িত ফুটবল সম্রাটকে শ্রদ্ধা নিবেদনের পর ফিফা সভাপতি তাঁর পকেট থেকে মূল্যবান ফোন বের করে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে হাসিমুখে নিজস্বী তুলছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই নানা প্রান্ত থেকে শুরু হয় সমালোচনা। 

এক নেটিজেন লিখেছেন, এটা পেলেকে অপমান করা ছাড়া আর কিছুই নয়। যার মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া, যে মানুষকে চোখের জলে বিদায় জানাচ্ছে তাঁর দেশ, সেই সময় এই ঘটনা সত্যি লজ্জাজনক। যাবতীয় রীতি-নীতি লঙ্ঘন করে ফিফা সভাপতি ব্যস্ত হয়ে পড়লেন সেলফি তুলতে।  

এক নেট নাগরিক লিখেছেন, যাবতীয় ভদ্রতাকে বিসর্জন দিয়ে ফিফা সভাপতি হাসতে হাসতে সেলফি তুলছেন। এটাই বোধহয় দেখার ছিল। এক নেট নাগরিক মিঠে-কড়া ভাষায় ফিফা সভাপতির সমালোচনা করেছেন। বলেছেন, আর মশাই ন্যূনতম ভদ্রতা তো দেখান। 

এই খবর লেখা পর্যন্ত ফিফা সভাপতি বা ফিফার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি যে লজ্জাজনক তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

আরও পড়ুন ফাইনালে স্টেডিয়ামের কয়েক হাজার আসন ফাঁকা, অস্বস্তিতে ফিফা

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫