দু’দিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অপেক্ষা কিছুক্ষণের

আজ মুখ্যমন্ত্রী পুজো দেবেন কপিলমুনির আশ্রমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলা শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। আজ থেকেই শুরু হচ্ছে বিশেষ নজরদারি ব্যবস্থা। মেলার প্রস্তুতি, সুরক্ষা সহ সমস্ত দিক খতিয়ে দেখতে দু’দিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সেই সফর শুরু হচ্ছে আজ থেকেই।

বুধবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামের হ্যালিপ্যাড থেকে কপ্টারে মুখ্যমন্ত্রী রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে উদ্বোধন করবেন গঙ্গাসাগর হ্যালিপ্যাডের। প্রশাসন সূত্রে খবর, এরপরে ভারত সেবাশ্রম সঙ্ঘে যাবেন তিনি। বৈঠক করবেন সঙ্ঘের আধিকারিকদের সঙ্গে। পরিদর্শন করবেন মেলাপ্রাঙ্গণ। 

এদিন তিনি পুজো দেবেন কপিল মুনি’র আশ্রমে। এরপর সন্ধ্যায় প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে একদফা বৈঠক করতে পারেন তিনি। রাতে থাকবেন গঙ্গাসাগরেই। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার গঙ্গাসাগর হ্যালিপ্যাড থেকে কপ্টারে করে ডুমুরজলা হ্যালিপ্যাডে ফিরবেন তিনি।

প্রসঙ্গত, কত দর্শনার্থী আসছেন সেই নজরদারির জন্য সমস্ত যানবাহনে ইনস্টল করা হয়েছে জিপিএস ট্র্যাকার। প্রশাসন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের অনুমান ভিড় হতে পারে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ। উল্লেখ্য, গঙ্গাসাগরের বিস্তীর্ণ জলপথের বহিরাগিতরা যাতে বেআইনি ভাবে প্রবেশ করতে না পারে, তার জন্য আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে বিশেষ নজরদারি ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তুলতে বড় জাহাজ, লঞ্চ ও একাধিক স্পিড বোর্ড ব্যবহার করবে উপকূল রক্ষী বাহিনী। ভেসেল এবং লঞ্চগুলিতে জিপিএস ট্র্যাকিং রাখা হবে। গঙ্গাসাগরের ঘাটগুলিতে নজরদারি জোরদার করতে ১, ৫০০ ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটারিং সিস্টেম চালু থাকবে। থাকছে মেগা কন্ট্রোল রুম এবং ড্রোনে নিয়মিত নজরদারির ব্যবস্থা।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩