কপিলমুনির আশ্রমে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, মুড়িগঙ্গা সেতু নিয়ে জানালেন দাবি

কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রী বলেন, এই দাবিকে মান্যতা না দেওয়া ভুল হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলার প্রস্তুতি দেখতে ২ দিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে এদিন তিনি দিলীপ মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন। এরপরে সঙ্ঘে আরতি ও প্রার্থনা করার পরে তিনি কপিলমুনির আশ্রম পরিদর্শন করে সেখানে পুজো দেন।

এদিন গঙ্গাসাগর হ্যালিপ্যাডে নেমেই কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর দাবি ছিল, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার। ভারত সেবাশ্রম সঙ্ঘে গিয়ে তিনি কেন্দ্রের উদ্দেশ্যে তোপ দেগে বলেছেন, মুড়িগঙ্গা নদীর ওপরে সেতু তৈরি করার প্রয়োজন। বলেন, এই সেতু তৈরি করতে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে। কেন্দ্র এই নিয়ে অবহেলা করছে দাবি করে তিনি বলেন, ‘আমরা ভিক্ষে চাই না। টাকার জোগাড় হলে রাজ্যই এই সেতু তৈরির উদ্যোগ নেবে’। ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে শীতবস্ত্রও এদিন বিতরণ করেন মুখ্যমন্ত্রী।

এরপর কপিলমুনির আশ্রমে গিয়ে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে ফের সরব হন গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি নিয়ে। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রের কাছে তাঁর এটাই আবেদন’। কুম্ভমেলা কেন্দ্রের সমস্ত সাহায্য পায় কিন্তু গঙ্গাসাগর মেলা কোনও সাহায্য পায় না দাবি করে তিনি বলেন, রাজ্যই সমস্ত খরচ বহন করেন গঙ্গাসাগর মেলার। উল্লেখ্য, একাধিক প্রকল্পের উদ্বোধনী মঞ্চ থেকে এই কথা আজ আগেও বলেছেন মুখ্যমন্ত্রী। কপিলমুনির আশ্রমে তিনি বলেন, এই দাবিকে মান্যতা না দেওয়া হলে তা  ভুল হবে। পাশাপাশি, মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরির জন্য কেন্দ্র সরকারের উদ্দেশ্যে আবেদনও জানান তিনি। এর আগে ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকেও একই দাবি তুলেছিলেন তিনি।

কপিলমুনির আশ্রম থেকে মুখ্যমন্ত্রী তুলে ধরেন, হ্যালিপ্যাড উদ্বোধন সহ একাধিক প্রকল্প উদ্বোধনের কথা। বলেন, দর্শনার্থীদের জন্য দক্ষিণেশ্বর, তারকেশ্বর সহ ৫টি বিশেষ বিশেষ দর্শনীয় স্থানের মন্দিরের আদলে অডিও- ভিজ্যুয়াল সুবিধা যুক্ত ‘রেপ্লিকা’ তৈরি করা হয়েছে গঙ্গাসাগরে। সকলের উদ্দেশ্যে তাঁর বার্তা, সাবধানে লঞ্চ-ভেসেলে চেপে পারাপার করুন এবং স্নানযাত্রা সাবধানে করুন।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩