ডিজে বাজানোর প্রতিবাদ করায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে খুন

ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মোথাবাড়ি থানার (Mothabari) রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজে (DJ) বাজানোর প্রতিবাদ করায় খুন (Murder) হতে হল মালদহের (Maldah) রথবাড়ি পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের। মঙ্গলবার (Tuesday) রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মোথাবাড়ি থানার (Mothabari) রথবাড়ি পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধানের নাম আফজল মমিন। ৬৫ বছর বয়স তাঁর। মালদা কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ছিলেন। তিনি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা পাঠানপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, ইংরেজি নতুন বছরের উৎসব উদযাপন করতে গত কয়েক দিন ধরে গ্রামে উচ্চস্বরে ডিজে বাজানো হচ্ছিল। মঙ্গলবার রাতে গ্রামের রাস্তা দিয়ে উচ্চস্বরে ডিজে বাজিয়ে যাচ্ছিল একদল যুবক। তখন তাঁদের গান বন্ধ করার অনুরোধ করেন গ্রামবাসীরা। গান বন্ধ করার অনুরোধ করার পর স্থানীয়দের সঙ্গে বচসা বাধে ওই যুবকদের। কথা কাটাকাটি ক্রমশ গড়ায় হাতাহাতিতে। সেই সংঘর্ষের সময় বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ফলে গুরুতর জখম হয়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আফজল মমিনকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানানো হয় মোথাবাড়ি থানায়। ঘটনার খবর পেয়ে পাঠানপাড়া গ্রামে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অভিযুক্তদের সন্ধানে তৎপরতা শুরু করেছেন তদন্তকারীরা। এই ঘটনা নিয়ে মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, একটি খুনের মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

সন্তান জন্মের পরেই কিডনি বিকল, কী ঘটেছিল ৬ প্রসূতির সঙ্গে?

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

জল্পনার অবসান, পপ গায়িকা কেটি পেরির সঙ্গে সম্পর্কে সিলমোহর জাস্টিন ট্রুডো-র

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?