লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিল স্বাস্থ্যসাথী

স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ লক্ষ আবেদন জমা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে ছিল ‘দুয়ারে সরকার’ প্রস্তাব। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) ড্রিম প্রোজেক্ট এটি। গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়েছে পঞ্চম দুয়ারে সরকার। দেখা গিয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে চেয়ে ‘দুয়ারে সরকার’ শিবিরে মোট আবেদন জমা পড়েছে এক কোটিরও বেশি।

জানা গিয়েছে, ৮২ হাজার ৩৪৫টি শিবিরের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ৫৩ হাজারের বেশি ছিল স্থায়ী শিবির। ওই সব শিবিরে আবেদন জমা পড়েছে প্রায় ৮৫ লক্ষ। ভ্রাম্যমাণ শিবির ছিল ২৮হাজার ৩৮১টি। ওই সব শিবিরে আবেদন জমা পড়েছে প্রায় ১৪ লক্ষ ৯৫ হাজার।

নবান্ন সূত্রে খবর, ৩৫ লক্ষ আবেদন জমা পড়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা নিতে চেয়ে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ লক্ষ, কৃষকবন্ধু প্রকল্পে ৮ লক্ষ ৩৪ হাজার, লক্ষ্মীর ভাণ্ডারে ৭ লক্ষ ৬১ হাজার আবেদন জমা পড়েছে। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিয়েছে স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডারকে ছাপিয়ে গিয়েছে কৃষকবন্ধু প্রকল্পও। দুয়ারে সরকার শিবিরে ৬ লক্ষ ৫৮ হাজার জন মৎস্যজীবী আবেদন জানিয়েছেন। ২ লক্ষ ২৫ হাজার জন আবেদন করেছেন ছাড়ের সুবিধা নিয়ে বিদ্যুৎ বিলের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। ১ লক্ষ ২৭ হাজার আবেদন জমা পড়েছে বিদ্যুৎ সংযোগের আবেদন জানিয়ে। জমির পাট্টা চেয়ে আবেদন করেছেন ১ লক্ষ ২ হাজার জন।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩