তুনিশার আত্মহত্যার জন্য প্রযোজককেই দায়ী করল কুলাকুশলীদের সংগঠন

বেঁচে থাকলে আজ বুধবার একুশ বছরে পা দিতেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বেঁচে থাকলে আজ বুধবার ধুমধাম করেই নিজের ২১তম জন্মদিন পালন করতেন  আত্মঘাতী অভিনেত্রী তুনিশা শর্মা। আর প্রয়াত অভিনেত্রীর জন্মদিনেই ‘আলিবাবা’ সিরিয়ালের প্রযোজক সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল কুলাকুশলীদের সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। কীভাবে শুটিং সেটে ১৫ দিন ধরে তুনিশার সঙ্গী শীজান খানের ঝগড়া চলল, কেন দুজনের ঝামেলা বন্ধের জন্য প্রয়োজক সংস্থা উদ্যোগী হল না সেই প্রশ্নও তোলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

বড়দিনের প্রাক্কালে গত ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের পালঘরের ভাসাইতে ‘আলিবাবা’ সিরিয়ালের শুটিং চলাকালীনই সেটে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন অভিনেত্রী তুনিশা শর্মা। সিরিয়ালে শাহজাদী মরিয়মের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। সহ অভিনেতা শীজান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াতেই মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই মৃত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেতা শীজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও নিজেকে নির্দোষ হিসেবেই দাবি করেছেন আলিবাবার চরিত্রাভিনেতা।

এদিন তুনিশার ২১তম জন্মদিনে অভিনেত্রীর অকালমৃত্যু নিয়ে প্রযোজক সংস্থাকে কাঠগড়ায় তুলেছে কলাকুশলীদের সংগঠন এফডব্লিউআইসিই। এক প্রেস বিবৃতিতে সংগঠনের সভাপতি বিএন তিওয়ারি প্রশ্ন তুলেছেন, শুটিং সেটে তুনিশার গায়ে শীজান খান হাত তোলার পরেও কেন প্রযোজক সংস্থা কোনও কঠোর ব্যবস্থা নিল না? শুটিং সেটে আত্মহত্যার চেষ্টা চালানো অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না করে ব্যক্তিগত গাড়িতে নিয়ে যাওয়া হল? কেন তুনিশার আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার রেশ কাটার আগে ফের সিরিয়ালের শুটিং করার জন্য চুপিসাড়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে?’  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের