এত বিতর্কের মাঝেই প্রকাশ পেল দীপিকা-প্রভাস অভিনীত ছবির ফার্স্ট লুক

এই ছবিটি প্রথমে শেয়ার করেছেন প্রভাস। ছবিতে দেখা গিয়েছে, দীপিকা পাড়ুকোনের একটি সিলুয়েট শট এবং পোস্টারে লেখা রয়েছে, "একটি আশা অন্ধকারে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে পাঠান নিয়ে একাধিক বিতর্ক। ‘বেশরম রং’-এ দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তোলপাড় গোটা দেশ, রাজ্য রাজনীতি পুরো একাকার। ইতিমধ্যেই সেন্সর বোর্ডের নির্দেশে পাঠানের ১০ টি দৃশ্যে কাঁচি চালানো হতে পারে। বাদ যেতে পারে ‘বেশরম রঙ’-গানটিও। যাই হোক, এত বিতর্কের মাঝেই প্রকাশিত হল, দীপিকা-দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘প্রোজেক্ট কে’-এর প্রথম পোস্টার। যেখানে শুধুমাত্র দেখা মিলল, দীপিকা পাড়ুকোনের। আজ অভিনেত্রীর ৩৫ তম জন্মদিন। তাই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ছবির প্রথম ঝলক প্রকাশ করা হল। এই ছবিটি প্রথমে শেয়ার করেছেন প্রভাস। ছবিতে দেখা গিয়েছে, দীপিকা পাড়ুকোনের একটি সিলুয়েট শট এবং পোস্টারে লেখা রয়েছে, “একটি আশা অন্ধকারে।”

নাগ অশ্বিন পরিচালিত প্রজেক্ট কে ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার অমিতাভ বচ্চনও তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই ছবিটি। এছাড়াও প্রভাস ক্যাপশনে লিখেছেন “সুপার গর্জিয়াস এবং প্রতিভাবান দীপিকা পাড়ুকোনের দুর্দান্ত জন্মদিন এবং সাফল্যেপূর্ণ একটি বছরের শুভেচ্ছা।” কাজের ক্ষেত্রে, অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল, শকুন বাত্রা পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত গেহরাইয়ানে। যেটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল।

ছবিতে আরও অভিনয় করেছিলেন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে, ধৈর্য করওয়া, নাসিরুদ্দিন শাহ এবং রজত কাপুর। এছাড়াও, দীপিকাকে পরবর্তীতে দেখা যাবে, পাঠান, দ্য ইন্টার্নের হিন্দি রিমেক এবং হৃতিক রোশনের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ফাইটারে। এছাড়াও দীপিকাকে তাঁর স্বামী রনবীর সিংয়ের সঙ্গে ‘কারেন্ট লাগা রে’ গানটিতে পারফরম্যান্স করতে দেখা যায়। সদ্য মুক্তিপ্রাপ্ত রণবীর সিং-এর সার্কাস-এ একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। এছাড়াও রোহিত শেঠির সিংঘম এগেইনও দেখা যাবে দীপিকাকে। সুতরাং নায়িকার হাতে এখন একগুচ্ছ ছবি রয়েছে। এদিকে কিছুদিন আগেই দীপিকা তাঁর কসমেটিক ব্র্যান্ড 82E লঞ্চ করেছেন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর