ফিলিপাইন্সে বাড়ি ঢুকে ভারতের কবাডি কোচকে গুলি করে খুন

পুলিশ তদন্ত শুরু করেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইন্সে গুলি করে খুন করা হল ভারতের এক কবাডি কোচকে। মৃতের নাম গুরপ্রীত সিং গিন্ড্রু।  (৪৩)। খুনের ঘটনাটি ঘটে রাজধানী ম্যানিলায়, গত মঙ্গলবার। চার বছর আগে কর্মসূত্রে গুরপ্রীত সিংকে যেতে হয়েছিল ফিলিপাইন্স। সেখানে তিনি একটি সংস্থায় চাকরিও পেয়েছিলেন। কাজ করতে হত বাড়ি থেকে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল মঙ্গলবার তাঁর বাড়ি ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুরপ্রীতের মাথা লক্ষ্য করে পর পর গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ম্যানিলা পুলিশের তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে,  কাজের সূত্রে গুরপ্রীত সিং ২০১৯-য়ে ফিলিপাইন্স আসেন। এখানকার একটি সংস্থায় তিনি চাকরিও পেয়েছিলেন। কাজ করতে হত বাড়ি থেকে। মঙ্গলবার তিনি বাড়িতে বসে কাজ করছিলেন। কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ি ঢুকে গুরপ্রীতের মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কে বা কারা গুলি চালাল, সংখ্যা তারা কতজন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে খুন সেটাও পুলিশ খতিয়ে দেখবে।  

গুরপ্রীত পঞ্জাবের মোগার বাসিন্দা। সেখানে রয়েছেন তাঁর বাবা এবং পরিবারের অন্যান্য সদস্য। ঘটনার সময় গুরপ্রীত বাড়িতে একাই ছিলেন না কি স্ত্রী এবং পুত্রও ছিল, সেটা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। গুরপ্রীতের পঞ্জাবের বাড়িতে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। 

কানাডার ওন্টারিওতেই মোহিত শর্মা নামে এক প্রবাসী পঞ্জাবি যুবক খুন হয়েছেন।

আরও পডুন এবার ভোররাতে কাঁপল পঞ্জাব, ক্ষয়ক্ষতির খবর নেই

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের