‘জিভ ফসকে বেরিয়ে গিয়েছে’, ‘মাছ’ বিতর্কে স্পষ্টীকরণ পরেশের

আমি সত্যিকার অর্থে কারও ক্ষতি করতে চাইনি। এটা জেনে আমার কষ্ট হয়, যে বাঙালিদের শিল্প, সিনেমা এবং সাহিত্যের দিকে সকলে তাকিয়ে রয়েছে তাঁরাই আমাকেও ভুল বুঝল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২ নভেম্বর গুজরাতে বিজেপির প্রচার সভায় বাঙালিদের উদ্দেশ্যে একটি বেফাঁস মন্তব্য করে বসেন, অভিনেতা তথা বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। তাঁর কথায়, গ্যাস সিলিন্ডার নিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? বাক্যটি পর্যবেক্ষণ করলে বোঝা যাবে, বাঙালিদের মাছ ভাজার জন্যেই গ্যাসের ব্যবহার। মাছ প্রীতি বাঙালিদের নিয়ে এমন মশকরা মোটেই ভাল চোখে দেখেননি গোটা বাঙালি জাতি। এরপরেই জনরোষের মুখে পড়েন পরেশ রাওয়াল, সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ শুরু হতেই নড়েচড়ে বসেন বাংলা সরকার। বিজেপি সংসদকে তলব করে কলকাতা পুলিশ। যদিও চাপে পড়ে অভিনেতা নিজেই ক্ষমা চান। এদিকে অভিনেতা পরবর্তী ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করবেন। চলচ্চিত্রটি কিংবদন্তি লেখক সত্যজিৎ রায়ের ছোট গল্প ‘তারিণী খুড়ো’ অবলম্বনে তৈরি।

এছাড়াও এই ছবিতে দেখা যাবে, আদিল হুসেন, রেবতি এবং তন্নিষ্ঠা চ্যাটার্জিকেও। ইতিমধ্যেই ২০২২-এর ২৭ তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে এটি৷ সম্প্রতি ‘বাঙালি মাচ্ছি’ বিতর্কে পরেশ তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি সাক্ষাৎকারে এর অর্থ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “এটি তাঁর ‘স্লিপ অফ টাং’ ছিল, এবং আমি যা বলেছিলাম তা ভুলভাবে বুঝেছে সবাই। আমি সত্যিকার অর্থে কারও ক্ষতি করতে চাইনি। এটা জেনে আমার কষ্ট হয়, যে বাঙালিদের শিল্প, সিনেমা এবং সাহিত্যের দিকে সকলে তাকিয়ে রয়েছে তাঁরাই আমাকেও ভুল বুঝল।”

যদিও এই বিতর্কিত বিষয়টি অনেকদিন আগেই শেষ হয়েছে। উল্লেখ্য, ব্যক্তিগত দিকে পরেশ রাওয়াল প্রাক্তন মিস ইন্ডিয়া, অভিনেতা স্বরূপ সম্রাটকে বিয়ে করেছেন। তাঁদের ছেলে আদিত্য রাওয়াল, ২০২০ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি তিনি তারকা কিড হওয়ার অসুবিধা এবং সুবিধা উভয় বিষয়ে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “স্টারকিড হলেও সংগ্রামগুলি একই রকম থাকে। আমি অভিনেতার ছেলে, তাই আমি আশা করি এমন লোকদের সঙ্গে দেখা করব যারা সত্যই আমাকে কাজ দেবে।”

চুরি চক্রের বড় পর্দা ফাঁস, পুরুলিয়ায় ১১টি মোটরসাইকেল সহ গ্রেফতার ৩

‘৩ সপ্তাহে কেন্দ্র-রাজ্য সহযোগিতায় চালু একাধিক প্রকল্প’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘যত খুশি ফোর্স আনুন, সরকারি বাংলো খালি করব না’, সরকারকে চ্যালেঞ্জ রাবড়ির

বাবাকে ‘মৃত’ দেখিয়ে সম্পত্তি হাতিয়ে ২০ লাখ দেনা, শোধ না করতে পেরে মৃত্যুর নাটক ছেলের

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলনেত্রী, ধর্ষণ মামলায় শ্রীঘরে নেতা

আমডাঙ্গা বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই আনিসুর রহমান গ্রেফতার

‘চাচা কি ডেয়ারিং তো দেখো!’ গোপনে প্রতিবেশীর ভিডিও তুলতে গিয়ে যা করলেন বৃদ্ধ…

বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক, হোল্ডিং সেন্টারে নিক্ষেপ

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

টাকি পুরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূলের কাউন্সিলরকে দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি’র

অভিষেক ম্যাচেই রিকি পয়েন্টিংয়ের রেকর্ড ভাঙবেন তরুণ খেলোয়াড় , কে তিনি?

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ রাজু বিশ্বাস