এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে করোনার টিকা! চাঞ্চল্য জলপাইগুড়িতে

করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিন মূল অস্ত্র। দেশজুড়ে দ্রুত গতিতে চলছে করোনার টিকাকরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সঙ্গে লড়াইয়ে ভ্যাকসিন মূল অস্ত্র। দেশজুড়ে দ্রুত গতিতে চলছে করোনার টিকাকরণ। ১০০ কোটির গন্ডি পার হয়েছে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ। এর মাঝেই টিকাকরণ নিয়ে নানান ঘটনা ঘটছে। যার মধ্যে বুধবার এক ঘটনার প্রেক্ষিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে কোভিড ভ্যাক্সিন দেওয়ার অভিযোগে জলপাইগুড়িতে চার স্বাস্থ্য কর্মীকে শোকজ করল স্বাস্থ্য দফতর। অভিযোগ জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় শিবির করে করোনার ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করে স্বাস্থ্য দফতর। সেখানে এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তিকে কোভিড ভ্যাক্সিন দেওয়ার ছবি ধরা পড়ে ক্যামেরায়। ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর।

ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস জানান, এক সিরিঞ্জ দিয়ে একজনকে ভ্যাক্সিন দেওয়ার নিয়ম। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় চারজনকে শোকজ করা হয়েছে বলে জানান তিনি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে