ফ্ল্যাট থেকে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজের ফ্ল্যাটের বন্ধ কক্ষ থেকে উদ্ধার করা হল প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় ফারাজানা হক মিলির (২৫) ঝুলন্ত দেহ। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফলে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। মৃতের পরিবারের পক্ষ থেকেও খুনের অভিযোগ আনা হয়েছে। মিলির মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্বামী নুর আলমকে।

সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী সাংবাদিকদের জানান, জেলা পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন ফারজানা হক মিলি। দুই বছর আগে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলিয়ার কাপন গ্রামের বাসিন্দা নুর আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে সিলেট শহরের একটি বহুতলে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন। যদিও গত কয়েকমাস ধরে দুজনের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া হত। গত বৃহস্পতিবার স্বামী নুর আলমের স্গে ঝগড়ার পরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মিলি। দুদিন কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শনিবার সকালে চাবিওয়ালাকে ডেকে দরজা খোলার পরে বিছানার উপরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। সম্ভবত এদিন সকালেই মৃত্যু হয়েছে প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড়ের।

মিলির মৃতদেহ যেভাবে উদ্ধার করা হয়েছে তাতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কেননা, সিলিংফ্যানের সঙ্গে ঝোলানো মরদেহের হাঁটু বিছানায় লাগানো ছিল। নিহতের দুই ভাইয়ের অভিযোগ, অনলাইনে জুয়া খেলে লক্ষ-লক্ষ টাকা খুঁইয়েছিলেন নুর আলম। এমনকী মিলিকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য জোরজবরদস্তিও করতেন তাঁর স্বামী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের