পার্থ-অর্পিতা ও মানিকের জেল হেফাজত আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

আদালতে আত্মসমর্পণ করার পরে জামিনের আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র এবং তাপস মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের সমনের পরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং ছেলে সৌভিক ভট্টাচার্য আদালতে আত্মসমর্পণ করেছিলেন শনিবার। আত্মসমর্পণ করেছিলেন মানিক ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলও। উল্লেখ্য, ইডি’র (ED) চার্জশিটে ছিল এই ৩ জনের নাম। অন্যদিকে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE), পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এদিন ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করার পরে জামিনের আবেদন করেছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী, পুত্র এবং তাপস মণ্ডল। তার বিরুদ্ধে হলফনামা জমা দিতে চায় ইডি। উল্লেখ্য, ইডি জামিনের বিরোধিতা করেছিল মৌখিক ভাবে। লিখিত হলফনামা ছিল না। নিয়ম অনুযায়ী হলফনামা জমা দেওয়া হলে তার উত্তর দেবেন জামিনের আবেদনকারীরা। দু’পক্ষের হলফনামা জমা দেওয়া হলে জামিন সংক্রান্ত মামলাগুলির শুনানি হবে। জানা গিয়েছে, পরবর্তী শুনানি হবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই দিনে মানিকের স্ত্রী, পুত্র এবং তাপসকেও হাজিরা দিতে হবে।

এদিন নগর দায়রা আদালতে পার্থ এবং অর্পিতা’র শুনানি ছিল। পার্থ এই মামলা থেকে মুক্তি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ, অর্পিতা এবং মানিককে আপাতত আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে জেলেই। প্রসঙ্গত, পার্থের করা আবেদনের শুনানি হবে আগামী ৩১ জানুয়ারি।

এদিন পার্থ এবং অর্পিতা আদালতে জানিয়েছিলেন, তাঁদের শরীর ভালো নেই। সঠিক চিকিৎসা হচ্ছে না। বিচারক এই প্রসঙ্গে বলেছিলেন, উপযুক্ত চিকিৎসার জন্য তিনি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন। বিচারক মন্তব্য করেছিলেন, পার্থ ও অর্পিতা হাই প্রোফাইল বন্দি। মানসিক চাপ পড়ছে তাঁদের। তা থেকেও শারীরিক সমস্যা হতে পারে।

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

স্যান্ডো গেঞ্জি পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে তণমূল নেতা বনিকে রাস্তায় হাঁটাল পুলিশ

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ ৫

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?