বহরমপুরে তৃণমূল কর্মীর বাড়িতে দুষ্কৃতীদের হামলা, গুলি চালানোর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি চালানো হয়েছে গুলি। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাকে খুনের হুমকি দিয়ে যায় জনাকয়েক দুষ্কৃতি বলে অভিযোগ। রবিবার রাতে বহরমপুরের কুঞ্জঘাটা এলাকার এই ঘটনায় ফের প্রকাশ্যে এলো দুষ্কৃতিদের দৌরাত্ম। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বহরমপুর থানার পাশাপাশি বহরমপুর পৌরসভার(Baharampur Municipality) চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয় আক্রান্ত পরিবারের তরফ থেকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবার সদস্যদের।

উপরন্তু এই দুষ্কৃতি হামলার অভিযোগ জানানোর পর আক্রান্ত পরিবারের তৃণমূল কর্মী মুক্তি হালদারকেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে বহরমপুর টাউন তৃণমূল সভাপতির কাছে বিষয়টি জানতে চাওয়া হলে সরাসরি তিনি জানিয়েছেন- আক্রান্ত মুক্তি হালদার তাদের দলের কোনো কর্মীই নন। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বহরমপুর(Baharampur) শহরের কুঞ্জঘাটা এলাকা।

পুলিশ এই গুলি চালানোর ঘটনা পেছনে পুরনো কোন শত্রুতা বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে।ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বুলেটের খালি খোল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা কেন ঘটল এবং কারা ঘটালো তা জানতে ধৃত তৃণমূল(TMC) কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত তৃণমূল কর্মীর বাড়ি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। এই হামলা ও গুলি চলার ঘটনায় ওই এলাকায় রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?