জি-২০, গঙ্গাসাগর মেলায় বাড়তি নিরাপত্তা, বাবুঘাটে বিজেপি’র মঞ্চ খুলে দিল পুলিশ

এই পরিস্থিতিতে গঙ্গা আরতির জন্য বাবুঘাটে মঞ্চ তৈরি করেছিল বিজেপি। তবে ছিল না পুলিশি অনুমতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিন ব্যাপী জি-২০ বৈঠক চলছে কলকাতায়। মঙ্গলবার এই বৈঠকের দ্বিতীয় দিন। গঙ্গাসাগর (GANGA SAGAR) মেলাও চলছে। সেই জন্য বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এই পরিস্থিতিতে গঙ্গা আরতির জন্য বাবুঘাটে মঞ্চ তৈরি করেছিল বিজেপি। তবে ছিল না পুলিশি অনুমতি।

গঙ্গা আরতি কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল গেরুয়া শিবির। তবে সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জি-২০ বৈঠক এবং গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ তৎপর পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি জোর দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি চাইছে বাবুঘাটে গঙ্গা আরতি করতে। সেখানে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এখনই। নিরাপত্তা না থাকলে ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তাই কর্মসূচি পেছানোর জন্য অনুরোধ করা হয়েছিল।

সূত্রের খবর, পুলিশি অনুরোধে বিজেপি কান দেয়নি। বাবুঘাটে তৈরি করেছিল মঞ্চ। নিরাপত্তার কথা মাথায় রেখে সেই মঞ্চ খোলার জন্য বারবার বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। গেরুয়া শিবির তা না শুনলে, সোমবার ওই মঞ্চ খুলে দেয় পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থলে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ। তাঁদের দাবি, তাঁরা আজই গঙ্গা আরতি করবেন। এই পরিস্থিতিতে বিজেপি এবং পুলিশ আধিকারিকদের মধ্যে শুরু হয় বচসা। সেই বচসা থেকে বাধে ধস্তাধস্তি। আটক করা হয় বিজেপি নেতা সজল ঘোষকে। যখন এই ঘটনা ঘটেছে, তখন অবশ্য এলাকায় ছিলেন না বঙ্গ বিজেপি সভাপতি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের