জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকাপ হকির উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠান ওড়িশার বারাবাটি স্টেডিয়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক (ওড়িশা): জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল বিশ্বকাপ হকির উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ওড়িশার বারাবাটি স্টেডিয়ামে। এই নিয়ে দ্বিতীয়বার শ্রীক্ষেত্রে বসতে চলেছে বিশ্বকাপ হকি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অতিথি মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। কেন্দ্রের তরফ থেকে অনুষ্ঠানে এসেছেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। রয়েছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তায়াব ইকরাম। রয়েছেন ভারতীয় হকি ফেডারেশনের সভাপতি দিলীপ তিরকে। বলা যেতে পারে, উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে মুখ্য়মন্ত্রী নবীন পটনায়েক কার্যত আস্ত বলিউডকে তুলে নিয়ে এসেছেন। আমন্ত্রণ করা হয় রণবীর সিং, দিশা পাটানি, কে পপ ব্যান্ড ব্ল্যাকসোওয়ানকে।  স্টেডিয়ামের একটি আসনও খালি নেই।

এবছরের বিশ্বকাপ হকির থিম সং হকি হ্যা দিল মেন। গীতিকার ও সুরকার প্রীতম। গান পরিবেশন করবেন বেনি দয়াল, নীতি মোহান, লিজা মির্শা, নাকাশ আজি প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশিত হবে ওড়িশি নৃত্য। 

উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যদিকে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় তিনি খুশি বলেও ভাষণে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারে ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে দূরদর্শন ওড়িশা, দূরদর্শন স্পোর্টস, স্টার স্পোর্টসে।

এবারের হকি বিশ্বকাপে অংশ নিয়েছে ১৬টি দল। খেলা হবে রাঔরকেলা ও ভুবনেশ্বরে। গ্রুপ স্টেজের ম্যাচ ১৩ জানুয়ারি থেকে, ফাইনাল ২৯ জানুয়ারি।   

আরও পড়ুন এবারের হকি বিশ্বকাপে সুদীর্ঘ ৪৮ বছরের খরা কাটবে ভারতের?

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের