প্রয়োজনে গুলি চালাবেন নূপুর শর্মা, পেলেন বন্দুক রাখার লাইসেন্স

লাইসেন্স দিয়েছে দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মাকে সাসপেন্ড করেছিল বিজেপি। একই কারণে সাসপেন্ড করা হয়েছিল নবীন জিন্দলকে। এবার আত্মরক্ষার স্বার্থে নূপুর শর্মা আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পেলেন। লাইসেন্স দিয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের এক পদস্থকর্তা এই খবর দিতে গিয়ে জানিয়েছেন, বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা আগ্নেয়াস্ত্র রাখতে চেয়ে লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। আবেদনে বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আত্মরক্ষার স্বার্থে আগ্নেয়াস্ত্র রাখতে চাইছেন। প্রয়োজন লাইসেন্স। দিল্লি পুলিশকে তিনি আরও বলেন, গত মে মাসে সুপ্রিম কোর্টের একটি রায়ের পর থেকে তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি চলাকালীন তাঁর আইনজীবীও প্রাণ নাশের আশঙ্কার কথা জানান। হুমকি পেয়েছেন তারাও, যারা নূপুর শর্মার হয়ে মুখ খুলেছিলেন। নূপুরকে সমর্থন করার জন্য খুন হয়েছেন মহারাষ্ট্রের উমেশ কোলহে। আর আজমের দরগার এক কর্মী নূপুরকে খুনের হুমকি দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন।

 আর উদয়পুরে খুন হন এক দর্জি। ফলে, যে কোনও সময় তাঁর ওপর হামলা হতে পারে।সেই হামলা প্রতিহত করতে এবং আত্মরক্ষার স্বার্থে তিনি আগ্নেয়াস্ত্র রাখতে চান। তার জন্য দরকার লাইসেন্স। দিল্লি পুলিশ সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে নূপুরকে বন্দুক রাখার লাইসেন্স দিয়েছে। আগামীদিনে তাঁর ওপর হামলা হলে বা হামলার চেষ্টা হলে তিনি নির্দিধায় গুলি চালাতে পারবেন।

আরও পড়ুন বলিষ্ঠ সিদ্ধান্ত বিজেপির, হজরতকে নিয়ে আলটপকা মন্তব্য, সাসপেন্ড নূপুর শর্মা, নবীন জিন্দল

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার