১২ জানুয়ারি, শহিদ হয়েছিলেন প্রদ্যোৎ ভট্টাচার্য

পরপর তিনটি গুলি চালিয়ে অত্যাচারী জেলাশাসক ডগলাসকে হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবস। দিনটি যুব দিবস হিসেবে পালিত হয়। এই দিনে শহিদ হয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। দিনটি অন্য কারণেও বিশেষ ভাবে স্মরণীয়। আজকের দিনে শহিদ হয়েছিলেন ভারতমাতার বীরপুত্র প্রদ্যোৎ ভট্টাচার্য (PRADYOT BHATTYACHARYA) ।

তখন জেলাশাসক রবার্ট ডগলাস। প্রবল অত্যাচারী। তার নির্দেশে ১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর জেলে গুলি করে খুন করা হয় বিপ্লবী তারকেশ্বর সেন এবং সন্তোষ মিত্রকে। তার আগে ভারতমাতার বীরপুত্রদেরকে করা হয়েছিল অকথ্য অত্যাচার, মারধর। ১৯৩২ সালের ৩০ এপ্রিল বিকেলে জেলা বোর্ডের বৈঠক বসেছিল মেদিনীপুর জেলা পরিষদে। সেই বৈঠকের সভাপতি অত্যাচারী জেলাশাসক। পরপর তিনটি গুলি চালিয়ে তাকে হত্যা করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু পাল। উল্লেখ্য, ডগলাসের সমাধি রয়েছে মেদিনীপুর শহরের শেখপুরা এলাকার সেন্ট জন’স চার্চ চত্ত্বরে।

১৯৩৩ সালের ১২ জানুয়ারি ফাঁসি হয় মহান দেশপ্রেমিক প্রদ্যোৎ ভট্টাচার্যের। উল্লেখ্য, তাঁর নামাঙ্কিত জেলা পরিষদের অডিটোরিয়াম। হেরিটেজ জার্নি দাবি জানিয়েছে, ঐতিহাসিক সেই হত্যাস্থল ‘লালভবন’কে হেরিটেজ মান্যতা দেওয়ার। তা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

ইতিমধ্যেই জেলার সমস্ত দফতরে আবেদনপত্র জমা পড়েছে। ‘হেরিটেজ জার্নি’র পক্ষ থেকে ২ বার আবেদনপত্র দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার দফতরেও। ওই সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে সাক্ষাৎ করা হয়েছিল জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা এবং জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্রের সঙ্গে। সেই আবেদনকে মান্যতা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। উদ্যোগ নেওয়া হয়েছে ‘হেরিটেজ’ মান্যতা আদায়ের।

‘হেরিটেজ জার্নি’ সংগঠনের দাবিতে সহমত পোষণ করেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ। সেই দাবিকে মান্যতা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ।

কর্মাধ্যক্ষ জানিয়েছিলেন, ইতিমধ্যে আবেদন করা হয়ে গিয়েছে। জেলাশাসকের মাধ্যমে আবেদন জানানো হয়েছে হেরিটেজ কমিশনে। সূত্রের খবর, এই বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিককে। চিঠি দিয়েছিলেন কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। উল্লেখ্য, এর আগে রাজ্য হেরিটেজ কমিশনে তথ্য ও ছবি সহ মেল করেছিল ‘হেরিটেজ জার্নি’ সংগঠন। কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র আশাবাদী, জেলা পরিষদকে হেরিটেজ মান্যতা খুব শীঘ্রই দেবে রাজ্য হেরিটেজ কমিশন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার