Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বীপান্বিতা অমাবস্যায় কঙ্কালীতলায় মহাকালী রূপে ও তারাপীঠে শ্যামা রূপে চলছে পুজো

আজ দীপান্বিতা অমাবস্যা, রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজিত হচ্ছেন মা কালী। ভোরবেলা থেকেই দক্ষিণেশ্বর ও কালীঘাটে পুজো শুরু হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দীপান্বিতা অমাবস্যা, রাজ্যের বিভিন্ন প্রান্তে পূজিত হচ্ছেন মা কালী। ভোরবেলা থেকেই দক্ষিণেশ্বর ও কালীঘাটে পুজো শুরু হয়েছে। বীরভূমের দুই তীর্থক্ষেত্র তারাপীঠ ও কঙ্কালিতলায় চলছে মায়ের আরাধনা। আজকের দিনে তারাপীঠে মা তারাকেই শ্যামা রূপে পুজো করা হয়। সকাল বেলাতেই ৮০ কিলো দুধে দেবাদিদেবকে স্নান করানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। হয়েছে মঙ্গলারতি, চলছে পুজো। করোনা বিধি মেনেই ভক্তদের ঢল নামছে তারাপীঠের মায়ের মন্দিরে। আজ সন্ধ্যায় নিয়ম মেনেই হবে আরতি ও নিশিপুজো। মা তারাকে অষ্টধাতুর মুখাভরন, মুণ্ডমালা, মুকুট, সোনার অলঙ্কার, শোলা ও ফুল মালা দিয়ে শ্যামা রূপে সাজানো হয়। এরপর শুরু হয় মঙ্গলারতি। দেওয়া হয় শীতলভোগ।

সন্ধ্যারতির আগে ফের মা তারাকে ফুল মালা, ডাকের সাজে সাজানো হয়। শ্যামা পুজোয় নাটোরের পুরোহিত এবং মন্দিরের পালাদার সেবাইত পুজোয় বসেন। একদিকে চণ্ডীপাঠ আর অন্যদিকে চলে পুজো। সবশেষে মাকে পুনরায় ভোগ নিবেদন করা হয়। ভোগে পোলাও, খিচুড়ি, মাছ, মাংস, মদ, পোড়া শোল মাছ, পাঁচ রকম ভাজা, মিষ্টি, পায়েস দেওয়া হয় তারা মাকে। এটাই দীর্ঘদিন ধরে চলে আসছে তারাপীঠে। মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ কালী পুজোর দিনে সেবাইতদের বাড়ির মেয়েরা মন্দিরের চারিদিক মাটির প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তোলে। সারারাত মোমবাতি আর মাটির প্রদীপে আলোকময় হয়ে থাকে শ্মশান চত্বর। রাতভোর চলে যজ্ঞ।

অপরদিকে কোপাই নদীর তীরে বোলপুরে কঙ্কালীতলা মন্দিরে চলছে পুজো। ৫১ সতী পীঠের মধ্যে অন্যতম হল কঙ্কালীতলা। এখানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে। কঙ্কালীতলায় মহাকালী রূপে পূজিত হন দেবী। সেখানে রয়েছে এক বিরাট কুণ্ড, মায়ের স্নানের জল ওই জায়গা থেকেই তোলা হয় বলে জানা গিয়েছে। সকাল থেকেই রয়েছে ভিড়। কিন্তু প্রশাসন ও মন্দির কমিটির তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে। পুজো শুরু হয়েছে মন্দিরে। দুপুরেই মাকে অন্নভোগে দেওয়া হবে ৫ রকমের ভাজা, ডাল, ফ্রায়েড রাইস, বাঁধাকপির তরকারি, চাটনি ও পায়েস। সন্ধ্যায় শ্যামা মায়ের বিশেষ পুজো রয়েছে মন্দিরে। যদিও ভিন্ন মত রয়েছে, সাধারণত বলা হয় কঙ্কালীতলায় দেবীর কাঁকাল পড়েছিল আবার আরেকটি মত অনুযায়ী, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ। এই শক্তিপীঠের দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ। ভৈরব রুরু নামে পূজিত হয়।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের