নিঃশর্ত ক্ষমা চেয়ে রবিবার কলকাতায় পা রাখছেন ‘বাঙালি বিদ্বেষী’ বিবেক বিন্দ্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিঃশর্ত ক্ষমা চেয়ে রবিবার কলকাতায় আসছেন বাঙালি বিদ্বেষী বিবেক বিন্দ্রা । বাংলা পক্ষর প্রতিবাদ ও চূড়ান্ত হুঁশিয়ারির পর বাঙালির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন ‘বাঙালি বিদ্বেষী’ মন্তব‍্যকারী ইউটিউবার, বিজনেস কনসালট্যান্ট তথা মোটিভেশনাল স্পিকার বিবেক বিন্দ্রা (Vivek Bindra)।
প্রসঙ্গত, নিজের ইউটিউব চ‍্যানেলে প্রায় একবছর আগে বাঙালির সংস্কৃতি, জীবনযাপন, খাদ‍্যাভ‍্যাস নিয়ে একাধিক আপত্তিজনক মন্তব‍্য করেন বিবেক বিন্দ্রা। সেই সময় বিন্দ্রার বিরুদ্ধে বেশ কিছু এফ আই আর লিপিবদ্ধ হয়, কোন ফল হয়নি।

আই এম এ ৬০ কোটি টাকার মানহানির মামলা করেছিল, মামলা খারিজ হয়ে জাই একদিনে। কিছুদিন আগে বাংলা পক্ষর নজরে আসে বিন্দ্রা আগামী ১৫ জানুয়ারি রবিবার কলকাতার সায়েন্স সিটিতে(Science City) একটি অনুষ্ঠানে বক্তব‍্য রাখতে আসছেন। তখন থেকেই বাংলা পক্ষ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ছাড়া বিবেককে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না বলে জানায়। গতকাল সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়(Garga Chatterjee) জানিয়েছিলেন, ২৪ ঘন্টার মধ‍্যে ক্ষমা না চাইলে ১৫ জানুয়ারি বিবেককে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না। এরপর বৃহষ্পতিবার রাতেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও টুইটার(Twitter) থেকে লিখিত ক্ষমা চান বিবেক বিন্দ্রা। আজ লাখ লাখ ভিউ হওয়া পুরনো ভিডিও ডিলিটও করা হয়।

এই ঘটনা বাংলা পক্ষ(Bangla Pakha) তথা বাঙালির নৈতিক জয় বলেই মনে করছে বাংলা পক্ষ নেতৃত্ব। বাঙালিকে অপমান করেও বাংলার মাটিতে বুকফুলিয়ে ঢোকার দিন শেষ, বাংলায় ঢুকতে গেলে মাথা নীচু করে ক্ষমা চেয়েই ঢুকতে হবে। সংগঠনের পক্ষে কৌশিক মাইতি বলেন, এরপর বাঙালি বিদ্বেষী মন্তব‍্য করতে যে কেউ দুবার ভাববে, এখন বাংলায় বাংলা পক্ষ আছে। অতীতে বাঙালি বাংলাদেশী, রোহিঙ্গা, উইপোকা বলে কেউ ক্ষমা চায়নি, বাংলায় গণহত‍্যাকারী বর্গী থেকে ইংরেজ ক্ষমা চায়নি, তাই আজকের এই ক্ষমাপ্রার্থনা নতুন দৃষ্টান্ত তৈরী করলো।
সেইসঙ্গে বাংলা পক্ষ নেতৃত্ব জানান যে ,এই অনুষ্ঠানে মূল উদ‍্যোক্তা এক বাঙালি তরুণ ব‍্যবসায়ী। বাংলা পক্ষ বাঙালি ব‍্যবসায়ীর সাফল‍্য চায়, তার আর্থিক ক্ষতি চায় না। তবে এই ধরনের বাঙালি বিদ্বেষী ব‍্যক্তিদের থেকে বাঙালির তরুণ প্রজন্মের ব‍্যবসায়ীদের দূরে থাকার পরামর্শও দেন তাঁরা।

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের