#MeToo আন্দোলনে উত্তাল চিন

বহু মহিলাই তাঁকে কুর্নিশ জানাচ্ছেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: #MeToo আন্দোলনের ঝড় এবার চিনে।

চিনের প্রাক্তন উইম্বলডন ও ফরাসি ওপেন তারকা পেং শুইয়ের নিশানায় সে দেশের প্রাক্তন ভাইস প্রিমিয়ার তথা শীর্ষস্থানীয় কমিউনিস্ট নেতা  ঝাং গাউলি। শুইয়ের দাবি, লি ক্ষমতায় থাকাকালীন তাঁকে ব্যবহার করেছিলেন। বাধ্য করেছিলেন তাঁর শয্যাসঙ্গী হতে। শুয়াইয়ে তাঁর ওয়েবো এবং টুইটার অ্যাকাউন্টে ঝাং গাউলির বিরুদ্ধে বোমা ফাটান। ঝড়ের গতিতে ওই পোস্ট কয়েক ঘণ্টার মধ্যে শেয়ার হয়।

পরে অবশ্য টেনিস স্টার ওই পোস্ট ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তারা পেং, গাউলি এবং চিনের তথ্য দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পেং শুইয়ের লেখা পোস্টে শব্দের সংখ্যা ১৬শো। প্রাক্তন ভাইস প্রিমিয়ারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হওয়ার পাশাপাশি তিনি এও বলেন, তাঁর অভিযোগ সত্যি। সত্যি এটাও যে তিনি এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ পেশ করতে পারবেন না।

সেই পোস্টের অংশ বিশেষের বাংলা তর্জমা করে দেওয়া হল:

“আপনি কেন আমাকে আপনার বাড়ি নিয়ে গিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন? এটা সত্যি যে এই সংক্রান্ত অভিযোগের কোনও প্রমাণ আমার কাছে নেই এবং এটাও সত্যি এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনও প্রমাণ রাখা সম্ভব হয় না। ঘটনার পর থেকে আমার মনে একটা প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে-আমি মানুষ না অন্য কোনও গ্রহের জীব? মনে হচ্ছে নিজেই নিজের সঙ্গে ছলনা করে চলেছি। নিজেই নিজেকে প্রশ্ন করছি – এই আমি কি সেই আমি? ”

চিনের বিশিষ্ট নারী আন্দোলনকর্মী এলভি পিন জানিয়েছেন, দেখা গিয়েছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অধিকাংশ মহিলাই মুখ বুজে থাকেন। কিন্তু পেং সাহস করে মুখ খুলেছেন এবং এমন একজনের বিরুদ্ধে যিনি একসময় শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা মানুষগুলোর সঙ্গে ওঠাবসা করতেন।

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?