সোমবার মুর্শিদাবাদ, বুধবার আলিপুরদুয়ার জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayet Election)। তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যেতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু মুর্শিদাবাদ নয় সেখান থেকে তিনি যেতে পারেন আলিপুরদুয়ারেও।

তৃণমূল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। চলতি মাসের ১৬ তারিখ অর্থাৎ আগামী সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর সেখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান যেতে পারেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ জানুয়ারি আলিপুরদুয়ার (Alipurduar) থেকে তিনি মেঘালয়ে রওনা দেবেন বলে সূত্রের খবর। পড়শি রাজ্য মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলার শহর তুরা-তে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার ১৯ তারিখে আলিপুরদুয়ারে ফেরার কথা তাঁর। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা করতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। ৬০ আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে সে রাজ্যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। প্রথম দফায় ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে। প্রার্থী করা হয়েছে উত্তর-পূর্ব রাজ্যটিতে দলের সভাপতির দায়িত্ব পালন করা চার্লস পিনগ্রোপকে।  সেই আবহে সে রাজ্যে তৃণমূল সুপ্রিমোর এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের