গঙ্গাসাগরে পূণ্যার্থীদের রেকর্ড ভিড়, রবিবার সন্ধ্যা পর্যন্ত চলবে স্নান

শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির শাহি স্নান, পূণ্যার্থীদের এই স্নান চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতীতের সব রেকর্ড ভেঙে গেল ২০২৩ সালের গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2023)। এ বারের গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পূণ্যার্থী এসেছেন বলে জানা গিয়েছে। শনিবার বেলা তিনটে পর্যন্ত গণনা অনুযায়ী সাগরমেলায় পুণ্যার্থীর সংখ্যা ৩৯ লাখ বলে জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির শাহি স্নান, পূণ্যার্থীদের এই স্নান চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত। সবমিলিয়ে রাজ্য সরকারের আয়োজনে মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে চলছে বলে জানিয়েছেন মেলার দায়িত্বে থাকা রাজ্যের ক্রীড়া, যুবকল্যাণ ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার সন্ধ্যা পর্যন্ত গঙ্গাসাগরে স্নান চলবে, ফলে বহু পূণ্যার্থী শনিবার রাতেও পৌঁছেছেন সাগরে শিয়ালদা থেকে নামখানা লোকালে চেপে। আপাতত যে হিসাব পাওয়া গিয়েছে সেখানে তাদেরকে ধরা হয়নি। অনেকে বাসে চেপেও আট নম্বর লট হয়ে পৌঁছেছেন সাগরে। সবমিলিয়ে রবিবার স্নান শেষের পর মোট পূণ্যার্থীর সংখ্যা প্রকাশ করা হলে তা আরও বাড়বে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এ বারের মেলায় পূণ্যার্থীদের বিপুল ভিড়, সেই ভিড় সামাল দিয়ে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সমাপ্তি করাটা বড় প্রশাসনিক সাফল্য।

প্রসঙ্গত গঙ্গাসাগর মেলা ঘিরে প্রশাসনের তরফে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে একাধিক হাসপাতাল। শনিবার মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, পুণ্যার্থীদের জন্য মেলায় কর্মরত রয়েছেন ৭০০ জন স্বাস্থ্যকর্মী। একটি এয়ার অ্যাম্বুলেন্স ও চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। খাবারের গুণগত মান নিয়েও সতর্ক প্রশাসন। সাগরমেলার জন্য সাফাইকর্মীরা ২৪ ঘণ্টা কাজ করছেন। মেলায় প্লাস্টিক বন্ধের জন্য বিলি করা হচ্ছে পরিবেশবান্ধব ব্যাগ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে