প্রায় ১৭ ঘন্টা দেরিতে পৌঁছল রাজধানী এক্সপ্রেস, খাবারের মান নিয়েও প্রশ্ন

রাজধানী এক্সপ্রেসে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১৭ ঘন্টা দেরিতে শিয়ালদায় পৌঁছল রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express)। দেরির (Late) কারণ সম্পর্কে যাত্রীদের (Passengers) যথাযথভাবে অবগত করা হয়নি বলে অভিযোগ। ট্রেনে খাবারের মান (Food Quality) নিয়েও প্রশ্ন তুলেছেন রাজধানী এক্সপ্রেসের যাত্রীরা। ঘন কুয়াশার জন্যে প্রায় ১১ ঘণ্টা পর দিল্লি থেকে ট্রেনটি ছাড়ে বলে রেল সূত্রে জানা গিয়েছে। যার ফলে শিয়ালদায় পৌঁছতে দেরি হয় বলে দাবি রেলের।

রবিবার ভোর ৩ টে বেজে ৮ মিনিটে রাজধানী এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে পৌঁছয়। যা প্রায় ১৭ ঘন্টার কাছাকাছি দেরি বলে যাত্রীদের অভিযোগ। আরও অভিযোগ, দিল্লিতেও সঠিকভাবে ট্রেন দেরিতে ছাড়ার কারণ ঘোষণা করা হয়নি। এমনকি রেলের তরফে সঠিক সময়ে মোবাইলে মেসেজও পাঠানো হয়নি। এদিন রাজধানী এক্সপ্রেসে খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ। খাবার হিসেবে শুধুই খিচুড়ি দেওয়া হয় বলে অভিযোগ।

কিন্তু কেন দেরিতে পৌঁছল রাজধানী এক্সপ্রেস? রেল সূত্রের খবর, ঘন কুয়াশার জন্যে ট্রেনটি প্রায় ১১ ঘণ্টা পরে ছেড়েছে দিল্লি থেকে। এছাড়াও মুঘলসরাই এবং এলাহাবাদের মাঝে রেলের কাজ চলার দরুণ আরও দেরি হয়েছে। শুক্রবার বিকালে উত্তরপ্রদেশের মির্জাপুরে হাইড্রো-ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে রাজধানী এক্সপ্রেসের। ধাক্কার অভিঘাতে ট্রেনের ইঞ্জিনের প্যান্ট্রোগ্রাফ ভেঙে যায়। তবে প্যান্ট্রোগ্রাফ ভেঙে ট্রেনটি থেমে যাওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ফলে মাঝপথে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তারপর রেলের ইঙজিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে প্যান্টোগ্রাফ মেরামত করে ট্রেনটিকে গন্তব্যের দিকে পাঠান।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু