চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রচারে নিষেধাজ্ঞা জারি করায় কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্যে কুকথা বলার জেরে তমলুক আসনের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করেছে নির্বাচন কমিশন।  পাশাপাশি তাঁকে ২৪ ঘণ্টা ভোট প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।  আর  তাতেই বেশ ক্ষুব্ধ হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ জানিয়েছেন কমিশনের এই নির্দেশে আমার  মানহানি হয়েছে বলে মনে হচ্ছে।

শুধু তাই নয় প্রাক্তন বিচারপতি বলেছেন, ‘ কমিশনকে নির্দেশটি পুনর্বিবেচনার জন্য  আর্জি জানাব। কারণ আমি কমিশনকে জবাব দিতে গিয়ে বলেছিলাম, যদি কোনও পদক্ষেপ করা হয়, তার আগে যেন অতিরিক্ত জবাব  দেওয়ার সুযোগ থাকে।  কিন্তু তা না করেই আমাকে সেন্সর করেছে কমিশন। দরকার হলে কমিশনের নির্দেশ নিয়ে আদালতে যাব। ‘ এখান থেকেই স্পষ্ট যে কমিশনের এদিনের পদক্ষেপ একেবারেই মেনে নিতে পারেনি সদ্য রাজনীতিতে আসা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কি বলেছিলেন প্রাক্তন বিচারপতি? সম্প্রতি হলদিয়ার চৈতন্যপুরের এক সভায় সন্দেশখালিকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তমলুকের বিজেপি প্রার্থী জানিয়েছিলেন, ‘রেখা পাত্রকে কেনা হয়েছিল মাত্র ২ হাজার টাকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও। তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে কেউ ১০ লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতে থাকে না সেই রেশন। তোমার রেট ১০ লাখ কেন। তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকাপ করো বলে। আমাদের প্রার্থী মমতার মতো সুন্দরী নন। সেজন্য তাঁকে ২ হাজার টাকায় কেনা যায়? একজন মহিলা হয়ে অন্য মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন।‘

উল্লেখ্য, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কমিশনে চিঠি দিয়েছিল তৃণমূল। চিঠিতে অভিজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়ান।  তৃণমূলের তরফে জানানো হয়েছিল , অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করেছেন তা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। নির্বাচন কমিশনের উচিত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া। একইসঙ্গে তৃণমূলের তরফে আর্জি জানানো হয়েছিল , অভিজিৎবাবু নির্বাচনী প্রচার, জনসভা ও রোড শো-এর ওপর যাতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়। তারপরেই মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বলার জন্য অভিজিৎকে গত ১৭ মে নোটিস পাঠিয়েছিল কমিশন। ২০ মে প্রাক্তন বিচারপতি সেই নোটিসের জবাব দেন। তবে জবাব পড়ে কমিশনের মনে হয়েছে, অভিজিৎ কুরুচিকর মন্তব্য করেছে। পাশাপাশি তিনি নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করেছেন। সেইজন্যই মঙ্গলবার  অভিজিৎকে সেন্সর  করল নির্বাচন কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ