বিশ্বে ২৪ ঘন্টায় করোনার মৃত্যুঝড়ে ঝরল ৭০৫ প্রাণ, জাপানেই মৃত্যু ৪১৫ জন

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ৯৭ হাজার ১৯৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বে করোনার মৃত্যুঝড় সামান্য হলেও স্তিমিত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭০৫ জন। আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে প্রাণহানির সংখ্যা। তবে অস্বস্তি বাড়াচ্ছে জাপানের কোভিড চিত্র। দেশটিতে একদিনে মৃত্যুর কোলে ঢলে পরেছেন ৪১৫ জন। অর্থা‍ৎ বিশ্বে করোনার মারণ কামড়ে যত মানুষের মৃত্য হয়েছে তার প্রায় ৬০ শতাংশই পূর্ব এশিয়ার দেশটির বাসিন্দা।

সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ১৯৪ জন। এ নিয়ে এদিন সকাল পর্যন্ত মোট আক্রান্ত হলেন ৬৭ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৪৬ জন। আর মৃত্যুমিছিলে আরও ৭০৫ জন সামিল হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লক্ষ ৩০ হাজার ৪৫২ জনে। অর্থা‍ৎ মহামারি শুরু হওয়ার পরে আক্রান্তের নিরিখে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ শতাংশে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনার মারণ কামড়ে সবচেয়ে বিপর্যস্ত জাপান। সূর্যোদয়ের দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন, এক লক্ষ ৮ হাজার ১২১ জন। এ নিয়ে জাপানে এখনও পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ৩ কোটি ১৪ লক্ষ ১৬ হাজার ৬৩৩ জন। আক্রান্তের পাশাপাশি পূর্ব এশিয়ার দেশটিতে মৃত্যুমিছিলের সারিও ক্রমাগত দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪১৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২ হাজার ৬৭৯-তে। হংকংয়ে আরও ৬৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৭ জন, রাশিয়ায় ৪৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই