চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Selena Gomez: ‘ওজন বৃদ্ধি, ভাল্লাগছে না তোমাকে এই পোশাকে’, ট্রোলারদের মুখ বন্ধ করলেন গায়িকা

নিজস্ব প্রতিনিধি: গত সপ্তাহেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম মার্জিত পুরস্কার অনুষ্ঠান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড শো। ২০২৩ সালের এই শোয়ে উপস্থিত ছিলেন ভারতীয় ছবি ‘RRR’-এর গোটা টিম। গোল্ডেন গ্লোবে দুটি বিভাগে মনোনীত হয়েছিল ‘RRR’। সেরা বিদেশী চলচ্চিত্র এবং সেরা গান ‘নাটু নাটু’। বিদেশি চলচ্চিত্র হিসেবে ‘RRR’-এর জয় নাহলেও, ‘নাটু নাটু’র জয় হয়েছে। শুধু গোল্ডেন গ্লোবই নয়, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডেও দুটি বিভাগে মনোনয়ন পেয়ে ‘RRR’ সেরার সেরা তাজ ছিনিয়ে নিয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, হলিউডের একগুচ্ছ তারকা। ছিলেন, রেহানা, শাকিরা, সেলিনা গোমজ, লেডি গাগা-সহ বিশ্বমানের সব গায়িকারা। একঝাঁক তারকাদের উপস্থিতিতে রীতিমতো আলোকিত হয়ে গিয়েছিল সেদিনের অনুষ্ঠান। একই অনুষ্ঠানে একঝাঁক সেলিব্রিটির উপস্থিতি মানেই সেখানে গুচ্ছ গুচ্ছ খবরের আমদানি হবে, সেটা বলাই বাহুল্য! আর সেলিব্রিটিদের পোশাক নিয়েও দখলদারি থাকবে নেটপাড়ার সেটাও বলা বাহুল্য!

আসলে সোশ্যাল মিডিয়ার এখন প্রধান গসিপ সেলিব্রিটিদের পোশাক, বডি শেমিং। অর্থাৎ ঠিকঠাক পোশাক না পরলে পড়বে বডি শেমিংয়ের খেতাব। হলিউডের বিখ্যাত সেলিনা গোমেজ গোল্ডেন গ্লোবসের রেড কার্পেটে হেঁটেছেন। সেদিন তাঁর পরনে ছিল লম্বা টেল সংযুক্ত একটি লম্বা মখমলের কালো গাউন এবং ভ্যালেন্টিনোর অতিরঞ্জিত হাতা পরে অত্যাশ্চর্য দেখাচ্ছিল গায়িকাকে। কিন্তু এই পোশাক নিয়েই নেটপাড়ার সমালোচনার শিকার হলেন সেলিনা। জানান, সেলিনার অতিরিক্ত চেহারায় মোটেও এই পোশাক ভালো লাগছে না। যদিও গায়িকা এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতেও পিছপা হননি। এদিন গোমজ তাঁর ছোট বোন গ্রেসি এলিয়ট টিফানির ইনস্টাগ্রাম লাইভে এসে তাঁর ওজন বৃদ্ধি সম্পর্কে একাধিক কথা বলেন।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ওজন বৃদ্ধির কারণ তাঁর ভাইবোনের ভালোবাসা। তবে সেলিনা একদমই তাঁর বিদ্বেষীদের হতাশ করেন নি। কারণ তিনি নিজের প্রতি আত্মবিশ্বাসী। হুলুর মিউজিক্যাল অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং-এ ম্যাবেল মোরা চরিত্রের জন্যে প্রথম প্রথম গোল্ডেন গ্লোবে মনোনয়ন হন সেলিনা।তবে এই প্রথম নয়, অতীতে, এহেন কয়েকটি ঘটনাও ঘটেছে যেখানে গোমেজ নিজেই ট্রোলারদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। তিনি নিজের চেহারার জন্যে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, তাঁর ওজন সম্পর্কে তিনি খুব একটা বেশি চিন্তা করেন না। এর কারণ হল লোকেরা যেভাবেই হোক তাঁকে সমালোচনা করবেই।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ