করোনার মড়ক লাগবে ইউরোপজুড়ে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৫৩টি দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইউরোপের বেশ কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু কর্তা তথা সংস্থার ইউরোপ সংক্রান্ত বিষয়ক দফতরের প্রধান হ্যানস ক্লুজ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বিশ্বের ৫৩টি দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। এটা রীতিমতো উদ্বেগের। এ হারে সংক্রমণ ছড়িয়ে পড়লে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে শুধু ইউরোপেই পাঁচ লক্ষ মানুষের মৃত্যু অবসম্ভাবি।’ হু কর্তার এই বিবৃতি যে রীতিমতো উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ঘটনাচক্রে জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৪ হাজারের কাছাকাছি (৩৩, ৯৪৯ জন)। সে দেশের স্বাস্থ্য সংক্রান্ত সংস্থা রবার্ট কচ ইন্সটিটিউট (আরকেএইচ) প্রকাশিত তথ্য বলছে, গত বছর এই সময় জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩৩, ৭৭৭। গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজারের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় সিঁদুরে মেঘ দেখছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির কয়েকটি এলাকার হাসপাতালের আইসিইউ-র একটি বেডও খালি নেই।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, শুধু জার্মানি নয়, ইউরোপের বেশ কয়েকটি দেশে ফের দাপট দেখাতে শুরু করেছে করোনা দৈত্য। চিনের অবস্থাও খুব একটা স্বস্তিজনক নয়। বেশ কয়েকটি প্রদেশে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। নতুন করে ডেল্টায় আক্রান্ত হয়েছেন ৯৩জন। রাজধানী বেজিংয়ে আক্রান্ত নয়জন। চিনের তিনটি প্রদেশ-মধ্য চুংকিন, হেনান, জিয়াংসু প্রদেশের পূর্বপ্রান্তে ডেল্টা মারাত্মক আকার ধারণ করেছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের