‘দিদির দূত’দের পোশাক বিধি, বাতলে দিলেন তৃণমূল বিধায়ক

সমস্যার কথা জানানো যাবে ‘দিদির দূত’ অ্যাপে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকায় এলাকায় গিয়ে ‘দিদির সুরক্ষাকবচ’ – এর কাজ সহ মানুষের সমস্যার কথা শুনছেন ‘দিদির দূত’রা (DIDIR DOOT)। সমস্যা সমাধান করা হচ্ছে। জনগণের মধ্যে বিতরণ করা হচ্ছে ক্যালেন্ডার, হ্যান্ড ব্যান্ড। ‘দিদির দূত’রা যাচ্ছেন নয়া এই কর্মসূচির টুপি, হ্যান্ড ব্যান্ড পরে। এবারে এক তৃণমূল বিধায়ক বাতলে দিলেন পোশাক বিধি নিয়ে আরও দু’টি নিয়ম।

‘দিদির দূত’ প্রকল্পের উদ্বোধনে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, টুপি এবং হ্যান্ড ব্যান্ড পরে মানুষের বাড়ি বাড়ি যাবেন প্রতিনিধিরা। বিতরণ করবেন ক্যালেন্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মতোই ‘দিদির সুরক্ষাকবচ’ প্রকল্প। এতে সারা বছর ধরে সুবিধা পাওয়া যাবে। সমস্যার কথা জানানো যাবে ‘দিদির দূত’ অ্যাপে।

অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ‘দিদির সুরক্ষাকবচ’-কর্মসূচিতে গিয়ে তাঁর এলাকায় ‘দিদির দূত’ প্রতিনিধিদের পোশাকবিধি নিয়ে নয়া নির্দেশ দিলেন। তিনি বলেন, চুলে লাল রঙ করে মানুষের বাড়ি বাড়ি যাওয়া যাবে না। সেই সঙ্গে তাঁর আরও নির্দেশ, পুরুষ স্বেচ্ছাসেবকরা কানে দুল পরেও মানুষের বাড়ি বাড়ি যেতে পারবেন না। এই দু’ই নির্দেশের মাধ্যমে তাঁর বার্তা, শুধু কাজ করলেই হবে না। সেই সঙ্গে হতে হবে যথেষ্ট ‘ভদ্র’।   

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার