নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার অভিযোগে সাসপেন্ড স্প্রিন্টার দ্যুতি চাঁদ

স্প্রিন্টারকে পাঠিয়ে দেওয়া হয়েছে সাসপেনশন অর্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার অভিযোগ উঠল স্প্রিন্টার দ্যুতি চাঁদের বিরুদ্ধে। সেই অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে।  যে তিন স্টেরয়েড দ্যুতি নিয়েছে বলে অভিযোগ সেই স্টেরয়েডগুলি হল অ্যান্ডারাইন, ওস্টারনাইন এবং লিগানড্রন।

অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁর মূত্র পরীক্ষার জন্য সংগ্রহ করে। পরীক্ষার রিপোর্ট জানিয়ে দিয়েছে, স্প্রিন্টার তিন ধরনের নিষিদ্ধ স্টেরয়েড গ্রহণ করেছেন। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাসপেনশনের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে।  নোটিশ পাঠিয়েছে অ্য়াডভার্স অ্যানালেটিক্যাল ফাইন্ডিংস।

রিপোর্টে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর ভুবনেশ্বরে আপনার মূত্রের নমুনা সংগ্রহের জন্য নেওয়া হয়েছিল। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থার নিয়ম অনুসারে সেই সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে বলছে, নমুনায় পাওয়া গিয়েছে তিন ধরনের স্টেরয়েড মিশ্রণ, যা তিনটি  নিষিদ্ধ। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে আপনাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাকে ওই মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট এবং সাসপেনশনের সিদ্ধান্ত লিখিত আকারে পাঠিয়ে দেওয়া হল। আপনাকে অনুরোধ করা হচ্ছে ল্যাব রিপোর্ট এবং সাসপেনশনের নোটিশ সবিস্তারে পড়তে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে স্প্রিন্টারের  সঙ্গে যোগাযোগ করা হয়। দ্যুতি চাঁদ জানিয়েছে, তিনি সাসপেনশন সংক্রান্ত কোনও চিঠি পাননি। এমনকী তাঁর নমুনা সংগ্রেহের রিপোর্টের ব্য়াপারেও কিছু জানানো হয়নি।   তবে নিষিদ্ধ স্টেরয়েড নেওয়ার অভিযোগ নিঃসন্দেহে চাঞ্চল্যকর।

 

আরও পড়ুন তোয়ালে রইল মহিলার পেটে, ভুলে গেলেন ডাক্তারবাবু

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের