করোনার প্রতিষেধক ট্যাবলেট মলনুপিরাভির-কে অনুমোদন দিল ব্রিটেন

নির্মাতাদের দাবি, 'মলনুপিরাভ করোনায় মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম।’

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সুচ ফোঁটাতে অর্থা‍ৎ ইঞ্জেকশন নিতে অনেকেই ভয় পান। তাই সহজলভ্য হলেও বহু মানুষ করোনার টিকা নিতে খুব একটা আগ্রহী হননি। তাঁদের কথা ভেবেই বিশ্বের প্রথম দেশ হিসেবে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাকের তৈরি মুখে খাওয়ার করোনার ওষুধ মলনুপিরাভির-কে অনুমোদন দিল ব্রিটেন। দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) করোনার উপসর্গ দেখা দেওয়ার পাঁচদিনের মধ্যে যত দ্রুত সম্ভব মলনুপিরাভির খাওয়ার সুপারিশ করেছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা ‘রয়টার্স’ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে যাঁরা ইঞ্জেকশন নিতে ভয় পান তাঁদের কথা ভেবেই করোনার প্রতিষেধক হিসেবে ট্যাবলেট আবিস্কারের জন্য উদ্যোগী হয়েছিল বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাক। মলনুপিরাভির নাম দিয়ে এক ট্যাবলেটও তৈরি করেছে সংস্থাটি এবং ক্লিনিক্যাল ট্রায়ালে আশাতীত ফল পাওয়ার পরেই বিভিন্ন দেশের কাছে ট্যাবলেটটি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন জানায়। সংস্থাটির দাবি, ‘মলনুপিরাভির করোনায় মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম।’

মেরেক অ্যান্ড রিজব্যাকের সেই অনুরোধে সাড়া দিয়েছে ব্রিটেনের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ)। করোনা ভাইরাসের জেনেটিকে ত্রুটি ঘটাতে সক্ষম মলনুপিরাভির কোভিড সংক্রমণের পর পাঁচদিন দিনে দু’বার খাওয়ার সুপারিশ করা হয়েছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ জানিয়েছেন, ‘কিভাবে মলনুপিরাভির ব্যবহার করা হবে তা নিয়ে শিগগিরই বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রেও অনুমোদন চেয়ে আবেদন জানিয়েছে মলনুপিরাভিরের উ‍ৎপাদক সংস্থা মেরেক অ্যান্ড রিজব্যাক। চলতি মাসেই অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বলে জানা গিয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের