এজেন্সির তল্লাশি নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারকে বিঁধে এদিন তিনি বলেন, ‘ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে আবার রেডও করা হচ্ছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রসাসনিক সভা থেকে কেন্দ্র সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মোদি সরকারকে বিঁধে এদিন তিনি বলেন, ‘ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে আবার রেডও করা হচ্ছে।’

রাজ্যে একাধিকবার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কেন্দ্র সরকার রাজনৈতিকভাবে পেরে না উঠে সরকারি এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের হেনস্থা করছে বলে আগেই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাংলা থেকে কেন্দ্র সরকার জিএসটি বাবদ ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, এদিকে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না। আবার রেডও করছে। রাজ্যের প্রশাসনিক প্রধান কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘রাজ্যের ট্যাক্সের ৬০ শতাংশ টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।‘ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘এবার তো নকুলদানা কিনতেও ট্যাক্স লাগবে।’ তিনি জানান, ‘১১ লক্ষ আবাস যোজনার বাড়ি করিয়েছি, সেই টাকাও দেয়নি।’ শুধু তাই নয় নদী ভাঙনের টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া একশো দিনের কাজের টাকা নিয়ে সরব হন। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। ওবিসি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও ছাত্রছাত্রীদেরকে আমরা টাকা দেব।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং