বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে আসছে ১২টি কেন্দ্রীয় টিম

বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের ১২টি প্রতিনিধি দল। তা৬রা রাজ্যের ১২টি জেলায় গিয়ে খতিয়ে দেখবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২ দিন আগেই বিস্ফোরক টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। অভিযোগ তুলেছিলেন বাংলায়(Bengal) ১০০ দিনের কাজের প্রকল্পে(100 Days Work Project) বড়সড় দুর্নীতি হয়েছে বাংলায়। সেই সব দুর্নীতি খতিয়ে দেখতে খুব শীঘ্রই আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল(Central Delegates Team)। সেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই নবান্নে(Nabanna) এসে গেল কেন্দ্রের চিঠি। তাতে জানানো হয়েছে, বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে আসছে ১২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁরা রাজ্যের ১২টি জেলায় গিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পে কী কী কাজ হয়েছে, সেই সব কাজে যথাযথ জবকার্ডদারীরাই কাজ পেয়েছেন কিনা, দুর্নীতির কোনও ঘটনা ঘটেছে কিনা এসবই খতিয়ে দেখবেন। উল্লেখ্য, কেন্দ্র সরকার দেশের প্রায় সব রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে। সেই টাকার মধ্যে ৬০ শতাংশ টাকাই বাংলার প্রাপ্য যার পরিমাণ ৬ হাজার কোটি টাকারও বেশি। সেই টাকা চেয়ে বার বার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা যে আর বেশিদিন আটকে রাখা যাবে না সেটা বুঝেই এবার এই প্রকল্পের টাকা ছাড়ার আগে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে গোটা বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখে নিতে চাইছে বলেই অনেকে মনে করছেন।

আরও পড়ুন সাগরদিঘিতে তৃণমূলের প্রার্থী হতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র

শুভেন্দু ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কী অভিযোগ করেছিলেন। দিন দুই আগে শুভেন্দু ৩টি টুইট করেছিলেন। তার মধ্যে প্রথম টুইটে তিনি লিখেছিলেন, ‘MGNREGA এর জব কার্ড হোল্ডারদের আধার কার্ড সংযুক্তিকরণের সর্বশেষ আপডেট দেখায় যে পশ্চিমবাংলার ৮০ লক্ষের বেশি জব কার্ডের সঙ্গে আধার কার্ডের কোনও লিঙ্কই করা হয়নি। এই ধরনের সম্ভাব্য ‘কাল্পনিক লোকদের’ অর্থ প্রদান করে গত ১০ বছরে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে নষ্ট করা হয়েছে।’ এর পরে দ্বিতীয় টুইটে তিনি লেখেন, ‘হতে পারে এটি স্বাধীন ভারতের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ীই প্রকল্পের জন্য  বার বার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে বকেয়া টাকা চাওয়া হয়। এর মধ্যে এই ধরনের অস্তিত্বহীন লোকদের দ্বারা করা কাজের জন্যও টাকা রয়েছে। অনান্য রাজ্যে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের নামেও টাকা তোলা হয় যা তাঁরা জানেনই না।’ তৃতীয় টুইতে শুভেন্দু লেখেন, ‘এই বেআইনি পথে তৃণমূলের হাতে আসা টাকা নীচুতলার নেতৃত্ব ও আধিকারিকদের যোগসাজশে দলের শীর্ষস্থানীয় নেতার কাছে পাঠানো হয়। সেই টাকাই গোয়া, ত্রিপুরা ও মেঘালয়ে দলের বিস্তারের জন্য খরচ করা হয়।’

আরও পড়ুন শীলা অতীত, ঝালদার নয়া পুরপ্রধান সুদীপ

কার্যত এরপরেই শুভেন্দু হুমকি দিয়েছিলেন যে বাংলায় আবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হবে ১০০ দিনের কাজের প্রকল্পে হওয়া ভুরি ভুরি দুর্নীতি খুঁজে বার করতে। এবার সেই কথাই সত্যি করে বাংলায় ১২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার ১০০ দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে। তবে ঘটনা হচ্ছে এই প্রতিনিধি দল পাঠিয়ে কত দুর্নীতিই বা খুঁজে বার করা যাবে আর সেই সব অভিযোগ তুলে ধরে মোদি সরকার কতদিনই বা সেই টাকা আটকে রাখতে পারবে! কেননা এই প্রকল্পের টাকা আটকে রাখার জন্য গ্রাম বাংলায় বিজেপির বিরুদ্ধে আমজনতার ক্ষোভ তুঙ্গে উঠেছে। সেই ক্ষোভ বড়সড় ঘূর্ণিঝড় হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধেই আছড়ে পড়তে পারে বলে এখন আশঙ্কা দেখা দিয়েছে। সেই খবর বিজেপির শীর্ষস্তর অবধি পৌঁছেছে। এই অবস্থায় এই ১২টি প্রতিনিধি দল পাঠিয়ে আদৌ কী কোনও সুবিধা করতে পারবে মোদি সরকার? এই প্রশ্নও কিন্তু এদিন উঠে গিয়েছে।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব