সংবিধান মেনে যারা কাজ করেন না, তারা কেন্দ্রে বসে আছেন : চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি ইন্ডোরে ক্রেতা সুরক্ষা মেলা উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেপি নাড্ডার অভিযোগকে নস্যাৎ করে এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)বলেন, কোনো দলের সর্বভারতীয় সভাপতি হওয়ায় পর এই অভিযোগ করবেন এটা কাম্য নয়। বিজেপির সভাপতি যে অভিযোগ করছেন তার সত্যতা নেই। যদি অভিযোগ করতে হয়, তাহলে স্পেসিফিক করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিকে আঙ্গুল তুললে তোলা যায় না, আমরা দেখলাম। এই রাজ্যের সভপতির মুখে শুনলাম যে এবার ২৫ পার করবেন।

এটা ২১এর সময় ও বলেছিলেন। আব কি বার ১০০ পার। দিল্লি কে উসপার। এবারও ২৫এর কোনো প্রশ্নই উঠে না। সুতরাং কি করতে হবে অভিযোগ করতে হবে। আমি আবারও বলছি কেউ যদি কোথায় দুর্নীতি করে থাকে। তার তদন্ত হবে, শাস্তি হবে।কিন্তু এই ধরেনর কথা দায়িত্বজ্ঞানহীন কথা ।পাল্টা কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, এটা কোনো সর্বভারতীয় সভাপতি বলছেন, এটা কাম্য নয়। তিনি বাংলার মানুষকে অপমান করছেন। ঠিক সময় বাংলার মানুষ তার উত্তর দিয়ে দেবে বলে পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির সর্বভারতীয় সভাপতির টাকা দেওয়ার বিষয় নিয়ে চন্দ্রিমা দেবী বলেন, যে আগে বাংলার মানুষের কাছে কি করে যেতে হবে।

আগে তো বাংলা জানেন না। কি সিনাজরি কারা করছে সেটা সবাই জানে। ওইসব বলে বাংলায় লাভ নেই, বললেন রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী। তিনি বলেন, যদি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইসব কথা বলে তার উত্তর কি দিতে হয় সেটা ঠিক সময় দিয়ে দেবে। গণতন্ত্রকে সামনে রেখে বাংলার মানুষ তার উত্তর বার বার দেন। সুতরাং ওইসব বলে লাভ হয় না। জেপি নাড্ডার (J P Nadda)সংবিধান মেনে কাজ করার উপদেশ নিয়ে বক্তব্যের পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে, বাংলা সংবিধান মেনেই কাজ করে।সংবিধান বিরোধী যারা কাজ করেন,তারা কেন্দ্রে বসে আছেন। যারা আবাস নিয়ে কথা বলছেন তারা ২০১৮ সালে সার্ভে করেছেন । আর ২০১৮ সাল থেকে মানুষকে বসে থাকতে হবে। কখন নড্ডা সাহেবরা জাগবেন তাদের টাকা দেবেন। তারা চাইছেন যে মানুষের জীবনযাত্রার মান তলায় থাকবে। তখনই তো তারা মানুষকে ব্যাবহার করতে পারবেন বলে পাল্টা অভিযোগ করলেন চন্দ্রিমা। আমাদের সরকারের মানুষের মান উন্নয়নের জন্যই কাজ করে । তাই আমাদের অর্থনীতি তাদের থেকে অনেকটা ভালো বলে দাবি করলেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন শুভেন্দু অধিকারীর টুইট নিয়ে তাকে পাল্টা নিশানা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, ওনার অজ্ঞানতা, উনি যত কম কথা বলবেন ,ততই অজ্ঞানতা কম ধরা পড়বেন । সুতরাং ভারসর্টাইল জিনিয়াস কেউ নেই আমরা। ওনি ও নন তাই সব বিষয়ে কথা বলার আগে চার বার ভাবতে হবে। একটা খাতের টাকা যদি আর একটা খাতে দেওয়া হয়,তাহলে ওনার যে মন্ত্রী আছেন, তিনি কি চুপ করে বসে আছেন? সব শুভেন্দু বাবু ধরিয়ে দেবেন। ওই যে বললাম ওটা শুভ ইন্দু বা অশুভ ইন্দু সেটা দেখতে হবে। বাংলার মানুষ সেটা দেখবেন বলে পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন