আফগানিস্তান সফরে প্রতিনিধিদলের আচরণে অখুশি জাতিসঙ্ঘ

সফর শেষ হয় শুক্রবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তালিবানি পতাকার সামনে দাঁড়িয়ে প্রতিনিধিদের ছবি তোলার খবরে অসন্তুষ্ট জাতিসঙ্ঘ। তারা বিবৃতি দিয়ে ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার দিকে তারা লক্ষ্য রাখবে বলেও আশ্বাস দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের সেই ছবি তোলার দৃশ্য।

জাতিসঙ্ঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের আমিনা মহম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি আফগানিস্তান গিয়েছিল। দেশটির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই তাদের এই সফর।প্রতিনিধিদলে ছিলেন জাতিসঙ্ঘের এগজিকিউটিভ ডিরেক্টর সিমা বাহাউস, জাতিসঙ্ঘের রাজনৈতিক বিষয়ক দফতরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, পিস বিল্ডিং এবং পিস অপারেশন দফতরের অধিকর্তা। সফর ছিল চারদিনের, শেষ হয় শুক্রবার। সফর কালে তারা আফগানিস্তানে তালিবান শাসকদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

জানা গিয়েছে, বৈঠকে জাতিসঙ্ঘের প্রতিনিধিরা তাদের বলেন, আফগানিস্তানে বসবাসরত তরুণী ও মহিলাদের প্রতি যে ধরনের বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, তা সমর্থন করা যায়। বর্তমানে নারী-পুরুষের সমান অধিকার রয়েছে। তাই, মহিলাদের শিক্ষার অধিকার রয়েছে। পরামর্শ মেনে আফগানিস্তানে তালিবান শাসকের দৃষ্টিভঙ্গীর কোনও বদল হয় কিনা, সেটা অবশ্য সময় বলবে। তবে সফর শেষে  দেশের ফেরার সময় তালিবানদের পতাকার সামনে  প্রতিনিধিদলের ছবি তোলায় শীর্ষমহল যে অখুশি, সেটা তাদের জানিয়ে দেওয়া হল।

উল্লেখ করা যেতে পারে, আফগানিস্তান দখলের পর তালিবানরা একাধিক পদক্ষেপ করেছে। যার মধ্যে রয়েছে মহিলাদের শিক্ষা-প্রতিষ্ঠানে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা।

আরও পড়ুন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার