উলুবেড়িয়ায় চোর সন্দেহে পিটিয়ে খুন

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের (Death) অভিযোগ উঠল। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার (Uluberia) গদাইপুর (Godaipur) এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে উলবেড়িয়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে উলুবেড়িয়ার গদাইপুর এলাকায় ৩ দুষ্কৃতী আচমকা হানা দেয় একটি বাড়িতে। রাতে দুষ্কৃতীর হানায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে দেন ওই বাড়ির লোকজন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ওই বাড়িতে। তিন জনকে ধাওয়া করে একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। বাকি দুজন চম্পট দেয়। অভিযোগ, এক ব্যক্তিকে ধরার পর তাঁকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। রাতে বাড়ি ঢুকে চুরি করতে এসেছে এই অভিযোগে তুলে তাঁরা চড়াও হয় ধৃত ব্যক্তির উপর। বেদম মারধরের ফলে গুরুতর আহত হন অভিযুক্ত ব্যক্তি। তাঁকে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে (Uluberia Sub Divissional Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায় (Uluberia Police Station)। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ (Police)। যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা। মৃত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে আরও বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩